শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৮ পিএম, ২০২১-০২-২৩
আল আমিন মন্ডল, বগুড়া জেলা সংবাদদাতাঃ বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুরের খেরুয়াপাড়া গ্রামে দাদন ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী সাহাবুল ইসলাম। সে ওই গ্রামের মৃত চাঁন মিয়া শেখের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫বছরপূর্বে সাহাবুল বিবাদী সুমনের নিকট থেকে ৫লক্ষ টাকা সুদের উপর গ্রহন করে পরবর্তীতে সে আসল ৫লক্ষ টাকা’সহ অতিরিক্ত আরো ১০লক্ষ টাকা মোকামতলার দাদন ব্যবসায়ী সুমন কে প্রদান করেন। এরপরেও অভিযুক্ত সুমন গত ১৫ই ফেব্রুয়ারী সকালে আরো ১০থেকে ১২জন অজ্ঞাত ব্যক্তিগন নিয়ে জোরপূর্বক সাহাবুলের বসত বাড়ীতে প্রবেশ করে সাহাবুল’কে না পেয়ে বৃদ্ধা মা বুলবুলি’কে অকথ্য ভাষায় গালিগালাজ করা’সহ ঘরের মালামাল তছনছ করে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। এ ঘটনার ৪দিন পর গত শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে গত রবিবার পুলিশ পরিদর্শনকালে ঘারের তালা খুলে দেয়। এরপরেও বিবাদী সাহাবুল নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সৈয়দপুরের ইউপির ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম জানান, তাদের মধ্যে অর্থনৈতীক লেনদেন ছিল।
সমাজসেবক কামাল হোসেন জানান, সুমন অন্যায় ভাবে সাহাবুলের ঘরের তালা দেয়। তার শাস্তি হওয়া উচিত। তালা খুলে দেওয়ার পর ঘরের মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে ছিটানো ছিল। ইতিমধ্যে সাহাবুল জমি বিক্রি করে মোটা অংকের সুদের টাকা দিয়ে দিয়েছে। ভূক্তভোগী সাহাবুল জানান, সুমন এখনোও ভয়-ভীতি প্রদর্শন’সহ ধামকি-ধামকি দিয়ে যাচ্ছে। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার ও শাস্তি চায়।
এ বিয়য়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ও তদন্তকারী কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited