চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লাখাইয়ে সংখ্যালঘু পরিবারকে সমাজচ্যুত করে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা 

লাখাইয়ে সংখ্যালঘু পরিবারকে সমাজচ্যুত করে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০০ পিএম, ২০২৫-০১-২৮

লাখাইয়ে সংখ্যালঘু পরিবারকে সমাজচ্যুত করে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা 

লাখাই প্রতিনিধি:  হবিগঞ্জের লাখাই উপজেলার  ১ নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক পরিবারকে সমাজচ্যুত করে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।  ২৬ শে জানুয়ারি সকাল আনুমানিক ৭ টায় পূর্বপরিকল্পিতভাবে ১০/১৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বজনগ্রামের পুরকায়স্থহাটির বাসিন্দা সাংবাদিক সানি চন্দ্র বিশ্বাস ও তার পরিবারের উপর হামলা চালায় এবং এসময় শাবল কোদাল ব্যবহার করে তার ল্যাট্রিনের পাইপ কেটে ফেলে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দেয়। তাছাড়া দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে  তাকে এবং  তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।  সানি চন্দ্র বিশ্বাস জানান,  দীর্ঘদিন যাবত একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে মিথ্যা  অপপ্রচার ও হামলার চেষ্টা চালিয়ে  যাচ্ছে।  এর ধারাবাহিকতায়  প্রতিবেশি অগ্নি কুমার দাসের সাথে বসতভিটা নিয়ে বিরোধের জেরে  তাকে সমাজচ্যূত করে লাঠিয়াল  ওয়াহাব মিয়ার নেতৃত্বে ফিরোজ মিয়া,   নিহার দেব, গৌতম কর্মকার, দিলীপ দাস,  সুখন সূত্রধরসহ একটি  কুচক্রীমহল ।  তাদের প্ররোচনায় বিভিন্ন সময়ে অগ্নি কুমার দাস সানি চন্দ্র বিশ্বাসের পৈতৃক ভিটা জোরপূর্বক দখল ও হুমকি ধামকি প্রদান করে। কিছুদিন পূর্বে স্থানীয়ভাবে জায়গা মাপজোক হলে সানি চন্দ্র বিশ্বাস তার হারানো জায়গা ফেরত পায়।  কিন্তু নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ না হওয়ায় কুচক্রীমহলের প্ররোচনায় ও ইন্ধনে তাকে সমাজচ্যুত করে সকলকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সকালে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।  সানি চন্দ্র বিশ্বাসের মা ভজনা রাণী বিশ্বাস জানান, আমাদের বলে মালাউনের বাচ্চা তোদের দেশছাড়া করবো এবং অগ্নি দাস ও মহুরী সুখন কে দিয়ে ৫/ ৬ টি মামলা করে নিঃস্ব বানাবো।  খবর পেয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তার পরিবারকে হামলার হাত থেকে রক্ষা করে।  সানি চন্দ্র বিশ্বাসের বাবা রাখেশ চন্দ্র বিশ্বাস জানান, আমরা সংখ্যালঘু মানুষ। নিরাপত্তাহীনতায় ভুগছি যেকোনো সময় আমাদের উপর হামলা হতে পারে।  নিরাপত্তার জন্য মামলা করতে ও  ভয় পাচ্ছি ওরা হুমকি দিচ্ছে আমার ও ছেলেদের পা কেটে ফেলবে। তাছাড়া বাথরুমের পায়খানা আমাদের খাওয়াবে৷  সানি চন্দ্র বিশ্বাস আরো জানান,  কোর্টে ১০৭ ধারায় মামলা চলমান থাকা সত্বেও অগ্নি কুমার দাস ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে  প্রাণনাশের চেষ্টা চালায় এর চেয়ে বর্বরতা আর কী হতে পারে। প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে  আবেদন  জানাচ্ছে সংখ্যালঘু এই পরিবারটি।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর