শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:০১ পিএম, ২০২৫-০১-৩০
আব্দুল মজিদ : নাটোর জেলার লালপুর উপজেলার এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এএসএম মোকাররেবুর রহমান (নাসিম) ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন সমাজের জন্য কিছু করার। তার বাবা মো. আব্দুল করিম ছিলেন একজন সম্মানিত শিক্ষক, আর মা মোছাঃ আনোয়ারা বেগম পারিবারিক ও সামাজিক মূল্যবোধে দৃঢ় এক মহীয়সী নারী। শিক্ষার প্রতি অদম্য আগ্রহ এবং পারিবারিক আদর্শই নাসিমকে গড়ে তুলেছে আজকের এই অবস্থানে। নাসিমের শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মাদ্রাসা থেকে। ১৯৮৯ সালে দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ সম্পন্ন করার পর সাংবাদিকতায় এমএসএস ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে হাদিস ও ফিকাহ বিষয়ে কামিল ডিগ্রী নেন। আইনশাস্ত্র ও শিক্ষাক্ষেত্রেও তার দক্ষতা প্রমাণিত হয়, যখন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও বিএড ডিগ্রি অর্জন করেন। শিক্ষার প্রতি তার এই একাগ্রতা শুধু নিজের জন্য নয়, বরং সমাজের জন্যও ছিল। তার লক্ষ্য ছিল জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। শিক্ষা জীবন শেষ করেই নাসিম শিক্ষকতার মাধ্যমে সমাজ গঠনের কাজে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি নাটোরের লালপুর উপজেলার মমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি বহুবার উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু শুধু শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে তিনি সমাজের নানা সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা ও রেইনবো ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। ব্যাংকিং ও ব্যবসায়িক খাতেও তার অবদান উল্লেখযোগ্য। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনার মাধ্যমে তিনি এলাকার অর্থনৈতিক প্রবাহ সচল রাখছেন। দেশপ্রেম, ন্যায়বিচার ও জনগণের কল্যাণে কাজ করার তীব্র আকাঙ্ক্ষা থেকেই তিনি রাজনীতিতে যুক্ত হন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা কমিটতে থাকলেও সম্প্রতি কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে তিনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে শুরু করেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনে এমপি পদপ্রার্থী হিসেবে তিনি জনগণের সেবা করার সুযোগ চান। তার নির্বাচনী প্রতিশ্রুতিতে রয়েছে—সুশিক্ষা নিশ্চিত করা, বেকারত্ব হ্রাস, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং সর্বোপরি একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। নাসিমের বিশ্বদর্শনও বিস্তৃত। তিনি সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, মিশর, ভারতসহ একাধিক দেশ ভ্রমণ করেছেন। এসব অভিজ্ঞতা তাকে একটি আধুনিক, উন্নত রাষ্ট্র পরিচালনার ধারণা দিয়েছে, যা তিনি তার নিজ এলাকা ও দেশের উন্নয়নে কাজে লাগাতে চান। নাসিম শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং সংস্কারক। তিনি সবসময় অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে লালপুর ও আশপাশের অঞ্চলে বহু সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নাসিম একজন স্বপ্নবাজ মানুষ, যিনি নিজেকে গড়ে তুলেছেন সমাজের কল্যাণের জন্য। তার শিক্ষা, অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সেবার মানসিকতা তাকে একজন যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আসন্ন নির্বাচনে তার প্রতিশ্রুতি হলো—"সত্য, ন্যায় ও কল্যাণের পথে নেতৃত্ব"। তিনি রাজনীতির হাত ধরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি এগিয়ে যেতে চান উন্নত, সুশিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশের পথে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited