শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪১ এএম, ২০২৫-০২-০৭
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম জেলার পটিয়ায় উপজেলার খরনা এলাকা হতে বুধবার দিবাগত রাত ১টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ ৩৫০ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় এ কাঠগুলো উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের পরিমাণ প্রায় ৩৫০ টুকরো। জব্দকৃত সেগুন কাঠগুলো ৪টি ট্রাকভর্তি করে এনে পটিয়া বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তারা এবং পটিয়া থানা পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অবৈধ সেগুন কাঠ জব্দকালে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানা দাবি করেননি। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। কাঠগুলো বিভিন্ন এলাকা থেকে এখানে এনে স্তূপ করা হয়েছিল। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited