শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৯ পিএম, ২০২৫-০২-১৭
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জে আগুন পোহাতে গিয়ে জহরুল ইসলাম খান (৭০) নামে এক বৃদ্ধের ৮ দিন পর মৃত্যু হয়েছে। রবিবার ( ১৬ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জহরুল ইসলাম খান পৌর শহরের চাঁদপুর এলাকার মৃত কাজিমুদ্দিন খানের ছেলে। এর আগে গত ৮ ফেব্রয়ারী বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে আগুন পোহানোর সময় তার পরনের পোষাকে আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হোন। এসময় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরিবার সুত্রে জানা গেছে,জহুরুল ইসলাম খানের শরীরের ৩৭ % শতাংশ পুড়ে যায়। তার ছেলে রকিবুল ইসলাম খান জানান,তার বাবা জহরুল ইসলাম খান তীব্র শীতে আগুনের তাপ নিতে একটি পাতিলে জালানী কাঠ দিয়ে আগুনের ব্যবস্থা করেন। এসময় অসাবধনতাবসত তার পরনের পোষাকে আগুন ধরলে এতে তিনি দগ্ধ হোন। এতে তার বাবার শরীরের ৩৭% পুড়ে যায়। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাসান আল মামুন জানান,বিষয়টি তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেনও বলে জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited