শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১২ পিএম, ২০২৫-০২-২৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবৈধভাবে প্রবেশ করার অপরাধে শুকুর আলী(২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে সরিষাবাড়ী থানার পুলিশ। এ সংক্রান্ত বিষয়ে বুধবার (২৬ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানাযায় শুকুর আলীর বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের ওয়াহাব উল্লাহর ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার ভাটারা বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে শুকুর আলী ঘোরাফেরা করতে থাকে। এলাকাবাসীর সন্দেহ হলে শুকুর আলীকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। সরিষাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে গত মঙ্গলবার রাতেই তাকে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে অবৈধভাবে প্রবেশ করার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনের ১১(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন,বৈধ কোন কাগজপত্র না থাকায় ভারতীয় নাগরিক শুকুর আলীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited