শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:২৩ পিএম, ২০২৫-০৩-০৮
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে গত শুক্রবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীনার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম বর্ধিত জন্ম উৎসব পালন করা হয়েছে।
দুপুরে সুজাপুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে আয়োজিত শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম বর্ধিত জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।
এতে সহকারী অধ্যাপক ধীরেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ, স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সুজাপুর রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন দাস, উপদেষ্টা ডা. নিরঞ্জন রায় প্রমুখ।
শুরুতে ধর্মীয় পূজা-অর্চনাসহ হোমযজ্ঞ পরিচালনা করেন পুরোহিত সঞ্জীব চক্রবর্তী। সভা শেষে ধর্মীয় সংগীত অনুষ্ঠানসহ প্রসাদ বিতরণ করা হয়। এতে দুই শতাধিক সনাতন ধর্মালম্বীব বিভিন্ন বয়সি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited