চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল 

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৫৭ পিএম, ২০২৫-০৩-১৬

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল 

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, “সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মাগুরার মেয়েটির ঘটনা কেবল একটি উদাহরণ, সারাদেশে এমন অসংখ্য ঘটনা ঘটছে যা মিডিয়ার নজরে আসছে না। বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।”

শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “গত ১৫ বছর স্বৈরশাসক দেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষ ফুঁসে উঠে এক অভ্যুত্থান ঘটিয়েছে, যেখানে ছাত্ররা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। আজকের এই বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। এটি একার পক্ষে সম্ভব নয়। বিএনপি জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।”

তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রস্তুত। আজকের বাংলাদেশকে নিরাপদ করতে পারলে, আগামীর বাংলাদেশ হবে আমাদের সন্তানদের জন্য নিরাপদ। এজন্য দরকার সুষ্ঠু ভোটের সংস্কৃতি, যাতে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন এবং তোফাজ্জল হোসেন মিঠু।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি

জিএসএসনিউজ ডেস্ক : : ইউসুফ আলী: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ আয়োজনের আ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর