চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিএনপি নেত্রী নায়াব ইসুফের অভিযোগ: সরকার দলীয় লোকেরাই আমার গাড়ীবহরে হামলা করেছে। 

বিএনপি নেত্রী নায়াব ইসুফের অভিযোগ: সরকার দলীয় লোকেরাই আমার গাড়ীবহরে হামলা করেছে। 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫১ পিএম, ২০২১-০২-২৭

বিএনপি নেত্রী নায়াব ইসুফের অভিযোগ: সরকার দলীয় লোকেরাই আমার গাড়ীবহরে হামলা করেছে। 

এম.এ.মুঈদ হোসেন, আরিফ: ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগ উপলক্ষ্যে ইউনিয়নের গেরদার বোকাইলের মোড়ে, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের গাড়ি বহর উল্লেখিক স্থানে পৌঁছাইলে সরকার দলীয় লোকেরা হামলা করেন বলে তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন। উল্লেখ্য, উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুতে এই পদতি শূন্য হয়। শূন্য পদে আগামী ২৮ ফেব্রুয়ারী, ২০২১ রবিবার ফরিদপুর সদর থানার গেরদা ইউনিয়নে চেয়ারম্যান পদে  উপনির্বাচন অনুষ্ঠিত হবে। হামলাকারীরা নায়াব ইউসুফের গাড়ি লক্ষ্য করে ব্যাপক মারমুখী হয়ে ওঠে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বিস্তর। জানা গেছে, শুক্রবার বিকেলে গেরদার আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আরিফ হোসেনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভা শেষে সন্ধার পর নায়াব ইউসুফ বুকাইলের মোড় এলাকায় গণসংযোগে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নায়াব ইউসুফের প্রচারণাকালে পাশের স্কুল মাঠে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পূর্বনির্ধারিত একটি নির্বাচনী সভার প্রস্তুতি চলছিল। অল্প সময়ের ব্যবধানে ফরিদপুর হতে আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দ উপস্থিত হন। এরপরে নৌকার কর্মী সমর্থকরা সমাবেশস্থল ছেড়ে রাস্তায় চলে আসেন এবং জয়বাংলা শ্লোগান দিয়ে আকস্মিক নায়াব ইউসুফের গাড়িতে হামলা করে। এ অভিযোগ বিএনপি নেত্রী নায়াব ইউসুফের। এসময় নায়াব ইউসুফের সাথে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল লতিফ মিয়া, মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম মিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেতা এমএম ইউসুফ, রুকসুর সাবেক ভিপি মো. সেলিম মিয়া, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মহিলা দলের নেত্রী নাজনীন আরা, বিএনপি নেতা শের শাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন রতন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ঘটনার পর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নায়াব ইউসুফ বলেন, হামলাকারীরা জয় বাংলা শ্লোগান দিয়ে তার গাড়িতে আঘাত করতে থাকে। এতে সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর গাড়ির সামনে মোটর সাইকেল রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। তিনি বলেন, এ অবস্থায় সেখানে কর্তব্যরত কোতয়ালী থানার একজন এসআই ও সাদা পোষাকে কর্মরত ডিবি পুলিশের একজন কর্মকর্তা তাদের গাড়িটি নিরাপদে বের করে আনার ব্যবস্থা করেন। সেখান হতে ফিরে তিনি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে বিষয়টি তাকে অবহিত করেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, বিষয়টি জানতে খোঁজখবর নেয়া হচ্ছে। অপরাধ যেই করুক কারো প্রতি পক্ষপাতমুলক আচরণ করা হবে না। নির্বাচনে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে নায়াব ইউসুফ অভিযোগ করেন, গেরদায় ধানের শীষের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে ধানের শীষের পক্ষে কাজ করায় তিনজনের উপর হামলা করে আহত করা হয়েছে। এছাড়া নিজেরাই নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর করে বিএনপি নেতাকর্মীদের মামলা হামলায় হয়রানীর চেষ্টা করছে। উপনির্বাচনকে কেন্দ্র করে লাখ লাখ টাকা বিলিবন্টন করা হচ্ছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও পুলিশ বিভাগের সহায়তা কামনা করছেন বিএনপি নেত্রী নায়াব ইউসুফ।


 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর