শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৬ পিএম, ২০২৫-০৩-১৭
মো: শফি:কুমিল্লা নগরীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় নিহত ইমরান হোসেন (২১) নামের এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। পরে বিষয়টি চার লাখ টাকায় দফারফা করা হয়।
স্বজনদের সঙ্গে দফারফার একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর চিকিৎসায় তাদের কোনো অবহেলা বা ভুল ছিল না।
রোববার (১৬ মার্চ) রাতে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায় ট্রমা সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর দক্ষিণপাড়া সর্দার বাড়ির প্রবাসী হুমায়ুন কবিরের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার (১২ মার্চ) অ্যাপেন্ডিসাইটিস ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসক আতাউর রহমানের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন ইমরান হোসেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার সকাল ১০টায় অস্ত্রোপচার শুরু হয়। চলে দুপুর পৌনে ২টা পর্যন্ত। ২৪ ঘণ্টা পর পরদিন সকাল ১০টায় তার জ্ঞান ফিরলেও পরবর্তীসময়ে শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ইমরানের।
তবে স্বজনদের অভিযোগ, মৃত্যুর বিষয়টি তাদের অবহিত করা হয়নি। এমনকি বারবার চেষ্টা করেও রোগীর সঙ্গে দেখা করতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সবশেষ রোববার (১৬ মার্চ) বিকেলে জোর করে আইসিইউতে গিয়ে দেখা যায়, রোগীর কোনো সাড়াশব্দ নেই। এসময় সেখানে কর্মরত ব্যক্তিরা বলেন, রোগীকে লাইফ সাপোর্টে নিতে হবে। এরপর তারা লাইফ সাপোর্টে নিয়ে যান। বিকেল পার হয়ে সন্ধ্যা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর বিষয়টি নিয়ে মুখ খোলেনি। একপর্যায়ে জানা যায়, ইমরান মারা গেছেন।
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited