চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০০ পিএম, ২০২৫-০৩-১৯

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। বুধবার (১৯মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আবুবকর ছিদ্দিক এই আদেশ দেন। মামলার রায়ের সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের পিলখানা এলাকায় দেলোয়ার হোসেন দিলদারের বাসা ভাড়া নিয়ে শামছুল হক নামে এক মাদক কারবারী মাদক ব্যবসা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২০১৫ সালের ১৮ ডিসেম্বর অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শামছুল হককে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং আব্দুল হালিম নামে আরেক জন পালিয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৫ জন সাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামী শামছুল হকের উপস্থিতিতে বিচারক আবুবকর ছিদ্দিক যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন। আসামী শামছুল হক পৌর শহরের পাথালিয়া এলাকার সালাউদ্দিনের ছেলে। এছাড়াও অপর আসামী শেরপুরের সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়া গ্রামের চান মাহমুদের ছেলে আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ.কে.এম.নাজমুল হুদা এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর