চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাওরের গরিব-দুস্থদের মুখে হাসি ফোটাতে ‘ঊষা

হাওরের গরিব-দুস্থদের মুখে হাসি ফোটাতে ‘ঊষা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:০৬ পিএম, ২০২৫-০৩-২৭

হাওরের গরিব-দুস্থদের মুখে হাসি ফোটাতে ‘ঊষা

 নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নের আলীনগর ও পশ্চিম সাভিয়ানগর গ্রামে ২০০ টি গরিব-দুস্থ পরিবারে মিষ্টান্ন সামগ্রী (সেমাই, দুধ, চিনি ও কিসমিস) এবং ৭০ টি গরিব-দুস্থ পরিবারে ঈদের নতুন জামা-কাপড় (শিশুদের জামা ও বড়দের পাঞ্জাবি,শাড়ি,লুঙ্গি,থ্রিপিছ) বিতরণ করেছে স্থানীয়ভাবে ঊষা নামে পরিচিত সমাজকল্যাণমূলক সংস্থা ‘ইউনিয়ন ফর সূপ্রীম সৌশল্ অ্যাডভান্সমেন্ট (ইউএসএসএ)’। বৃহস্পতিবার( ২৭ মার্চ) সকালে ঊষা সংগঠনের নিজস্ব কার্যালয়ে ১নং দেওঘর ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, অষ্টগ্রাম উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আশরাফ আলী ও অষ্টগ্রাম উপজেলার ইউনিয়ন সমাজকর্মী মোঃ দিন ইসলাম উপস্থিত থেকে গরিব-দুস্থদের মধ্যে এসব ঈদ-উপহার বিতরণ করেন। এ কার্যক্রমে ইঞ্জিনিয়ার মোঃ সালাহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী, জনাব মোঃ আবু তাহের, এমএসবি ব্রিকস এবং সৌদি প্রবাসি আবদুর রহমান প্রমুখ সহযোগিতা করেন। বিতরণকালে ঊষার সদস্যদের মধ্যে হাজি মোঃ সফি উল্লাহ, শরীফ আহমেদ, সালাহ উদ্দিন, ডাঃ আবদুর রাজ্জাক, হারুন অর রশিদ, দিন ইসলাম, বোরহান উদ্দিন, আল আমিন রিপন, হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন, রহমত উল্লাহ, আবু সাঈদ, হুমায়ুন শিকদার, জাহাঙ্গীর আলম জাহান, সোহাগ আরাফাত, মুখলেছুর রহমান, তানভীর রানা, আলমগীর হোসেন, রোমান রেজা, আবু তাহের, বায়েজিদ, মোঃ ছাবেদ হোসেন, জুয়েল আহম্মদ উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি হাসান মাহমুদ বলেন, আমরা নিবিড় তথ্যানুসন্ধানের মাধ্যমে এই ২০০ টি অতি দরিদ্র পরিবারকে সনাক্ত করেছি। এদের মধ্যে এমন অনেক হত দরিদ্র পরিবার আছে যারা আত্মসম্মানবোধের কারণে আমাদের দেওয়া ঈদসামগ্রী নিতে ঊষার অফিসে আসতে পারবেন না। তাই আমরা এরকম পরিবারের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার পৌঁছে দিয়ে এসেছি। ঊষার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহান জানান, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলীনগর গ্রামের ১১২ সদস্যের একদল তরুণ ২০০৪ সালে এ সংগঠনটি গড়ে তুলেন। ২০০৮ সালে সমাজকল্যাণ অধিদপ্তরে নিবন্ধনকৃত এ সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, শিক্ষা ও সচেতনতামূলক র‌্যালি-সভা-সেমিনার আয়োজন, নিরক্ষরতা দূরীকরণ, পাঠাগার কার্যক্রম, গরিব-দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ, অসহায় পরিবারের চিকিৎসা ও বিবাহের জন্য আর্থিক সহযোগিতা প্রদান, বৃক্ষরোপণ, রাস্তা-ঘাট পরিস্কার-পরিচ্ছন্নকরণ, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারির সময় ত্রাণ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য গাছে গাছে মাটির কলসি বেঁধে দেয়া, জাতীয় দিবসসমূহ উদযাপন, মাদক-যৌতুক-বাল্যবিবাহ বিরোধী কার্যক্রমসহ নানাবিধ সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

রিটেলেড নিউজ

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত


হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর