শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৭ পিএম, ২০২৫-০৫-১৮
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের আজীবন সদস্য ও সচেতন জামালপুরবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি রবিবার(১৮মে) দুপুরে দেওয়ানপাড়া থেকে বের হয়ে শহর পদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন,সজিব খান, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি,সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন,শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ। সমাবেশে আজীবন সদস্যরা অভিযোগ করেন,দুর্নীতি ও স্বজন প্রীতির মাধ্যমে গত ৩০ এপ্রিল জেলা বিএনপি থেকে বহিস্কৃত মাহবুবুর রহমান জিলানীকে সহ-সভাপতি ও জেলা বিএনপির নেতা রেজভী আল জামালী রনজুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়। পরে গত ১৫ মে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক রেজভী আল জামালী রনজুকে অপসারণ করে উক্ত পদে অসামাজিক কার্যকলাপে যুক্ত খায়রুল ইসলাম লিয়নকে স্থলাভিষিক্ত করা হয়েছে। দুর্নীতি,স্বজনপ্রীতি ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে গঠিত কমিটি ২৪ ঘন্টার মধ্যে বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসক হাছিনা বেগমের মাধ্যমে রেডক্রিসেন্ট চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আজীবন সদস্যরা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আজীবন সদস্যরা।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited