চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত   

ইসলামপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত   

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৫৯ পিএম, ২০২৫-০৫-১৯

ইসলামপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত   

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯মে) সভুকুড়া গ্রামে দিনব্যাপী অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় কমিউনিটির সদস্যবৃন্দ,মা ও শিশু এবং কিশোরীরা অংশগ্রহণ করেন। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে প্রাথমিক তথ্য যেমন -খাদ্য নিরাপত্তা,অনিরাপদ হওয়ার কারণ,খাদ্য নির্বাচন ও ক্রয়,সংরক্ষণ,তৈরি এবং পুস্টিকর উপায়ে রান্না সম্পর্কে আলোচনা করা হয়। এই মেলাতে কিশোরী পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা,নিরাপদ খাদ্য,পারিবারিক পুষ্টি,প্রকল্প পরিচিতি ও কাউন্সিলিং কর্নার সহ ৪টি স্টল সাজানো হয়েছিল। জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এ.এম আবু তাহের, উপজেলা কৃষি অফিসার এ.এল.এম রেজুয়ান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন,গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ আরো অনেকে। Five Zero Plus এবং ENOUGH ক্যাম্পেইন এর অন্তর্ভুক্ত মে মোমেন্ট এর অংশ হিসেবে আলোচনা করেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব। তিনি Global May Moment-2025-Nourish 2 Flourish (পুষ্টি থেকে সমৃদ্ধ হও) প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং অপুষ্টি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে. ENOUGH ক্যাম্পেইনসহ বিভিন্ন উদ্যোগ এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে। অংশগ্রহণকারীরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে কাজ করার এবং একটি সুস্থ, সবল ও পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞাবদ্ধ হন। আলোচনা শেষে খাজা বাবা সত্য বাউল সংঘ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কিত জামালপুর এর লোকসংগীত পরিবেশন করেন।  জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর,মেলান্দহ,ইসলামপুর ও দেওয়ানগঞ্জ) কাজ করছে।  এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ।

রিটেলেড নিউজ

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত


সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর