চট্টগ্রাম   শনিবার, ১০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কমলনগরে জাল টোকেন তৈরি করে বিএনপি নেতাকে ঘায়েলের অপচেষ্টা

কমলনগরে জাল টোকেন তৈরি করে বিএনপি নেতাকে ঘায়েলের অপচেষ্টা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৫৯ পিএম, ২০২৫-০৬-১৭

কমলনগরে জাল টোকেন তৈরি করে বিএনপি নেতাকে ঘায়েলের অপচেষ্টা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক নিরব তালুকদারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঈদ ভিজিএফের চাল বিতরণের জাল টোকন তৈরি করে তাকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ষড়যন্ত্র করে তার সুনাম ক্ষুণ্ন করাসহ মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ তার। ১৭ (জুন ) মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে আলাপকালে সাংবাদিকদের কাছে এমনি অভিযোগ করেন তিনি।

এসময় অভিযোগ করে তিনি বলেন,আমি বিএনপির একজন পরীক্ষিত কর্মী। দীর্ঘদিন পাটোয়ারীহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম। পরবর্তী প্রায় আট বছর যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। পতিত সরকারের আমলে অনেক হামলা-মামলার শিকার ও নির্যাতিত হয়েছি। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার জন্য কতিপয় একটি চক্র আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন । তিনি আরও বলেন, আমার স্ত্রী পাটোয়ারীহাট ইউপির ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। স্ত্রীর প্রতিনিধি হিসেবে আমিও পরিষদের একজন জনপ্রতিনিধি। সেই সুবাধে গেল ঈদুল আজহা উপলক্ষে পরিষদে আসা সরকারের দেয়া ঈদ ভিজিএফের ২৫০টি (১০ কেজি চালের) টোকন বরাদ্দ পাই। এলাকার গরীব অসহায় পরিবারের মাঝে ওই টোকন বিতরণ করে দেই। কিন্তু একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার কৌশল হিসাবে জাল টোকন তৈরি করে। ওই টোকন নিজস্ব লোকের হাতে ধরিয়ে দিয়ে চাল সংগ্রহ করতে পাঠায়। পরে চাল সংগ্রহ করতে গেলে ইউনিয়নের প্রশাসক ও ট্যাগ অফিসারকে দিয়ে আটক করায়। এবং নাটকীয় সুপারিশে তাদেরকে চাল না দিয়ে ছেড়ে দেন। এভাবে ১১টি জাল টোকন আটক করা হয়। একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওই টোকন আমি জাল করেছি বলে অপপ্রচার করে। এমনকি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করায়।

তিনি বলেন, পলাতক সরকারের আমলে আমার স্ত্রী ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। সে সুবাদে বিগত ৭ বছর ধরে আমি ওই ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড সম্পর্কে অবগত । যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেছি। চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক । অধিকাংশ মেম্বার আওয়ামী লীগের। আমি বিএনপি করার কারণে পরিষদের যে কোনো ধরনের সুযোগ সুবিধা হতে বরাবরই আমাকে বঞ্চিত করা হয়েছে। চেয়ারম্যানের সাথে হাত মিলিয়ে সকল মেম্বাররা করেছে দূর্ণীতি । চেয়ারম্যান ছিলেন মহা দূর্ণীতিবাজ,আর চেয়ারম্যানের ডানহাত ছিল বশির মেম্বার। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর প্রশাসক নিয়োগ দিলেও আগের সে সিন্ডিকেট এখনো রয়েছে সক্রিয়। মুলত আগের সে সিন্ডিকেট এখনো বহাল থেকে সকল ধরনের দূর্ণীতি করছে। আমি তাদের দূর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে টোকেন জালিয়াতির ঘটনা সৃষ্টি করা হয়েছে। আমার সাথে পরিচয় নাই এমন দুজন ব্যক্তির মনগড়া ও বানোয়াট মিথা তথ্য মোবাইলে ভিডিও করে আমার বিরুদ্ধে টোকন জালিয়াতির শিখানো বক্তব্য ফেসবুকে প্রচার করে হয়েছে। যাহা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি আরও বলেন,বিএনপি করার কারণে একাধিক মামলা হামলার শিকার হয়েছেন। পলাতক সরকারের আমলে পাটোয়ারীহাট মাছ ঘাটের আড়তদারি ব্যবসা থেকেও বঞ্চিত করা হয়েছে। একটি মোটরসাইকেল ও বাজারের দোকানভিটি পর্যন্ত কেঁড়ে নিয়েছেন পতিত আওয়ামী লীগের দোসররা। এতো কিছুর পরও তিনি দলের জন্য নীতি পরিপন্থী কাজ করেননি, থেমেও যাননি। কিন্ত দলের সুসময়ে এসে নিজের পরিষদের কতিপয় সদস্যদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। এমনকি মানসিক ও শারীরিক হেনস্তারও শিকার হতে হয়েছে তাকে। যারা কিনা জনগণের জন্য আসা সরকারি বরাদ্দ লুটেপুটে খেয়ে কুমির হয়েছেন ;এখন তাদের মানচিত্রটা আস্তো গিলে খাওয়া বাকি।

রিটেলেড নিউজ

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর