শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২৫-০৬-২৪
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে মেলান্দহে এক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিষ্টি বাবুলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। জানা গেছে,কুলিয়া ইউনিয়নের স্থানীয় টনকি বাজারে সরকারি খাস জমিতে নির্মিত ৫৬টি দোকানের প্রকৃত মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করে মিষ্টি বাবুল নামের ওই নেতা। চাঁদা না দিলে দোকান মালিককে দখলে যেতে দেয়না। মঙ্গলবার (২৪জুন) সকালে সরেজমিনে খুঁজ নিয়ে দেখা যায়, মৃত নিরঞ্জন নামে একজনের ২০ বর্গ মিটার জায়গার দশ বর্গমিটার দখল করে নেয় মিষ্টি বাবুল। নিরঞ্জনের ছেলে সাগর জানান,দীর্ঘ পঞ্চাশ বছর ধরে খাজনা দিয়ে এ খাস জমিতে ব্যবসা করে আসছি, এ বছরও খাজনা পরিশোধ করেছি ২০ বর্গ মিটার জমির কিন্তু দশ বর্গমিটার আমাকে বুঝিয়ে দিয়ে বাকিটুকু সে দখল করেছে।বাজারের একাধিক ব্যবসায়ী একই ধরনের অভিযোগ করেন। বাজারের ছবি তুলতে গেলে মিষ্টি বাবুল সাংবাদিক দের বিভিন্ন হুমকি প্রদান করেন। প্রতিটি দোকান থেকে চাঁদা দাবি করেন প্রশ্ন করলে তিনি জানান মিথ্যা কথা বলে চলে জানান। জানা গেছে, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান ঠান্ডা,তার ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান ঠান্ডার, আপন ভাতিজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিষ্টি বাবুল, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা মিলে টনকী বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করছেন। সমন্বয়ের দায়িত্ব পালন করছেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মিষ্টি বাবুল। এ ব্যাপারে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মঞ্জু বলেন,দলের কেউ কোন দখলবাজির সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মেলান্দহ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা তাসনীম জাহান বলেন,এ বিষয়ে শুনেছেন। জমির প্রকৃত মালিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited