শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:২১ পিএম, ২০২৫-০৭-০২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২২ জন আলোকিত ব্যক্তিকে "টপ পারফর্মার অ্যাওয়ার্ড ২০২৫" প্রদান করে দেশের শীর্ষ স্থানীয় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ। ৩০ জুন, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী মোঃ মাসুদ রানার পরিচালনায় এক জমকালো আয়োজনে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও বিএলডিপি'র চেয়ারম্যান আলহাজ্ব এম. নাজিম উদ্দীন আল আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন আহম্মেদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আনিসুজ্জামান, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, নারী উদ্যোক্তা ও নাবিহা এক্সপ্রেসের চেয়ারম্যান সেলিনা চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম আমানুল্লাহ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানীর ইভিপি খান শাহ আলম, রিয়া ফ্যাশনের এমডি আব্দুল্লাহ আল মামুন, স্কাই ফ্লোরা লিমিটেডের এমডি সাজিদ খান, দোহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা রহিম শিলা।
পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন, সাংবাদিকতায় মাকসুদেল হোসেন খান, শিক্ষা বিস্তারে সামসুন্নাহার লস্কর ও আরজু খান, আলোকচিত্রী হিসেবে মেহেদী হাসান অপূর্ব, সাহিত্যকর্মে খান শাহ আলম, আবৃত্তি ও উপস্থাপনায় সৌখিন আজিজ, সংবাদ উপস্থাপনায় রাবেয়া ইসলাম স্নেহা, গণমাধ্যমে জে.আই খান আরিয়ান, সমাজ উন্নয়ন কর্মী হিসেবে মোঃ নজরুল ইসলাম, টিভি অভিনেতা হিসেবে সাঈদ শুভ্র, অভিনয়ে বিশেষ অবদানের জন্য সায়েম সামাদ ও ইকবাল শাহ, আর্ট এন্ড ফোটোগ্রাফিতে জেরীন আফিয়া জিদনী, মডেলিংয়ে সানারাই দেবী সানু, আবৃত্তিতে সবুজ রায়, সমাজ সেবায় শামিমা রহিম শিলা ও আব্দুল আলীম আরাফাত, ওইমেন এন্টারপ্রেনার সালমা সুলতানা, পোশাক শিল্পে নারী উদ্যোক্তা মাহফুজা শিউলি, ব্যবসা- বাণিজ্যে বিশেষ অবদান রাখায় পদকপ্রাপ্ত হন সাজিদ খান, আব্দুল্লাহ আল মামুন ও সেলিনা চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা দেশ থেকে দুর্নীতি দূর করার নানা কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দেশে সুষ্ঠু ও জবাবদিহি প্রশাসনের জন্য সবার আগে অবাধ ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধানের আহ্বান জানান। বাংলাদেশে সঠিক ভোটাধিকার প্রয়োগ নীতি এবং ক্ষমতায় থাকাকালীন জবাবদিহিতা না থাকায় বারবার স্বৈরতন্ত্রের উপস্থিতি ঘটেছে বলে মনে করেন বক্তারা। বর্তমান সরকারকে এ থেকে স্থায়ী সমাধানের পথ খোঁজার আহ্বান জানান তারা। বক্তারা বর্তমান সরকারের সংস্কার নীতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited