শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২৫-০৯-১২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কালীগঞ্জ থানা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি জাকারিয়া আল মামুন। মামুন গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক নির্বাহী সদস্য এবং গাজীপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জের জামালপুর এলাকায় সংবাদ সংগ্রহে গেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদুল ও ফাহিমের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত তার উপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত হন সাংবাদিক জাকারিয়া আল মামুন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এই নৃশংস ও কাপুরুষোচিত হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এই ঘটনায় মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান, সংগঠনের সভাপতি এইচ.আর হাবীব, সাধারণ সম্পাদক মিজান বিন নূর, সিনিয়র সহ-সভাপতি কে.আর খান মুরাদ সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা যত শক্তিশালী হোক তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া যাবে না। গাজীপুর জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশ মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে—অতি দ্রুততম সময়ে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited