শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২৫-০৯-২৯
মোঃ শরীফ ভূইয়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারের দাবীকৃত চাদার টাকার নিতে এসে প্রকাশ্যে দিবালোকে এলাকাবাসীর গনপিটুনীতে চিহ্নিত চাদাবাজ, মাদক ব্যবসায়ী ইউপি সদস্য সোহেল নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।নিহত, সোহেল বালিয়াপাড়া এলাকার মকবুল ছেলে। সে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিল।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য চিহ্নিত চাদাবাজ ও মাদক ব্যবসায়ী ব্যবসায়ী সোহেল এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল। এদিকে গত কয়েকদিন ধরে বালিয়াপাড়া এলাকার শরীফ, সাইফুল ও তাদের বোন শাহিনুর বেগমের কাছে তাদের নির্মিত মার্কেট তৈরী করা বাবদ ৫ লাখ পাকা চাদা দাবী করে সোহেল। এদিকে গতকাল শাহীনুরের কাছে মুঠোফোনে ফের টাকা দাবী করলে তিনি সকালে বাড়ীতে এসে টাকা নেয়ার জন্য আসতে বলে।
সোমবার সকাল ৯ টারদিকে ইউপি সদস্য সোহেলসহ তার ৩ সহযোগী অস্ত্রসস্ত্র নিয়ে মার্কেটের মালিকদের বাড়ীতে প্রবেশ করে। এসময় তাদের সাথে হাতাহাতি হয় । এলাকাবাসী জানতে পেরে মসজিদের মাইকিং করলে বিক্ষুব্দ লোকজন ধাওয়া করে সোহেলকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। এসময় পালিয়ে যায় বাকিরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ সোহেলের ব্যবহৃত একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানান, নিহত সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় চাদাবাজি, মাদকসসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।তবে নিহতের স্বজনদের দাবী পূর্ব পরিকল্পিত ভাবে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited