চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চক্রধা ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

চক্রধা ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৩৭ পিএম, ২০২৫-১০-০৩

চক্রধা ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

আলম খান :নরসিংদীর শিবপুর উপজেলা চক্রধা ইউনিয়নে জাকের পার্টির এক মহতী জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চক্রধা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ওসমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াজ উদ্দিন আখন্দ । জনসভার শুরুতে রওজা জিয়ারত, পবিত্র কোরআন তেলায়ত , মিলাদ শরীফ পরিচালনা নরসিংদী জেলা জাকের পার্টি তালাবা ফ্রন্ট এর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, মঞ্জুর হোসেন গাজ্জালী। এরপর একে একে বক্তব্য রাখেন—শিবপুর উপজেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট এর সভাপতি, লিপি বেগম, নরসিংদী জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট সভাপতি রওশন আরা, উত্তর জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট এর সভাপতি, কারিমা সুলতানা, জাকের পার্টির ছাত্র ফ্রন্ট এর নরসিংদী জেলা–১ সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী, নরসিংদী জেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি বোরহান কবির, নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট সভাপতি সুমন কাজী, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি শাহাদাৎ হোসেন,সাংগঠনিক সম্পাদক হামিদ মাস্টার, ঢাকা বিভাগ জাকের পার্টি যুব ফ্রন্ট সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাতুল,নরসিংদী জেলা জাকের পার্টি মৎসজীবি ফ্রন্ট এর সভাপতি মিন্টু মিয়া, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর সহ-সভাপতি সহ-সভাপতি আওলাদ মোক্তার, শিবপুর উপজেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক, ফাইজ উদ্দিন ভুইঁয়া, চক্রধা ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক, কামাল মিয়াসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সভা কে আলোকিত করেন,জাকের পার্টির বয়োজ্যেষ্ঠ প্রবীণ রাজনীতিবিদ, ঢাকা বিভাগ জাকের পার্টি সহ-সভাপতি ও নরসিংদী জেলা জাকের পার্টির সহ-সভাপতি বজলু সিকদার কাকা, এছাড়াও উপস্থিত ছিলেন, মৎসজীবি ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ আকরাম কাজী,নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সাধারণ সম্পাদক, আবু বক্কর খান, শিবপুর উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মুন্না মৈশান, নরসিংদী জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এর সাধারণ সম্পাদক সাকিব মৃধা -১, শিবপুর পৌরসভা ছাত্র ফ্রন্ট এর সভাপতি নিলয়, শিবপুর উপজেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট এর সাধারণ সম্পাদক, রুবি বেগম, শিবপুর উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এর সভাপতি, নাইম, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শফিকুল ইসলামসহ জাকের পার্টি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।সভা শেষে র‌্যালী হয়, র‌্যালীটি সিএন্ডবি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভা স্থলে এসে শেষ হয়। র‌্যালী শেষে পুনরায় রওজা জিয়ারত ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। পরে উপস্থিত সকলের মাঝে পবিত্র তবারক বিতরণ করা হয়। চক্রধা ইউনিয়নের আকাশ-বাতাসে সেদিন ভেসে উঠেছিল আধ্যাত্মিক শ্লোগান, ভক্তির সুর ও ঐক্যের বার্তা—যা জনসভাকে রূপ দেয় এক অনন্য মিলনমেলায়।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর