শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২৫-১১-১২
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে যুবদল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২নভেম্বর) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু। উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিউল হক লাভলু,আলিনুর ইসলাম,হামিদুর রহমান মলিন,আবু সাঈদ খান লোহানী,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন,এই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতির এক গৌরবময় অধ্যায়। তাঁরা শহীদ রাষ্ট্রপতি,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,বাংলাদেশের রূপকার,স্বাধীনতার ঘোষক,বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited