শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৬ পিএম, ২০২৫-১১-২৯
আলম খান: শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের লক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর বাদ আছর শিবপুর কলেজ গেইটে অনুষ্ঠিত এ মাহফিল যেন হয়ে উঠেছিল প্রার্থনার স্নিগ্ধ মিলনমেলা। আত্মিক আবেগে ভরপুর নেতাকর্মীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল একজন অতি প্রিয় নেত্রীর জন্য আরোগ্য প্রার্থনার ভাষা। মাহফিলের প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন— নরসিংদী-৩ (শিবপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল হারিস রিকাবদার (কালা মিয়া)। তিনি বক্তব্যে বলেন, “পরম করুণাময় আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করুন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন—এই বিশ্বাস আমরা ধারণ করি। আসুন সবাই আন্তরিক মন থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি তরুণ মৃধা, আইয়ুব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য কর্মী-সমর্থক। দোয়া-মিলাদ শেষে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাতাসে তখন ছড়িয়ে পড়েছিল প্রার্থনার সুগন্ধ—একটি মানুষ, একটি নেতা, একটি সময়ের প্রতীককে সুস্থভাবে ফিরে পাওয়ার প্রত্যাশা নিয়ে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited