শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৬ পিএম, ২০২৫-১২-০৭
বিনোদন ডেস্ক: মারণব্যধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল মারা গেছেন।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান বলে চলচ্চিত্র পরিচালক সমিতির কবিরুল ইসলাম রানা জানিয়েছেন।
রানা বলেন, “উনি (রুহুল আমিন বাবুল) বেশ কিছুদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মাঝখানে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার মারা যান তিনি।”
রানা জানিয়েছেন, রোববার বসুন্ধরার ডি ব্লকে জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
প্রযোজনা-পরিচালনার দায়িত্ব ছাড়াও বাবুল ছিলেন ঢাকাই সিনেমার অভিনেতা জসিমের গড়ে তোলা ফাইটিং দল 'জ্যাম্বস' গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। যা গড়ে তোলা হয়েছিল ১৯৭৪ সালে। সত্তরের দশকের শেষের দিকে সিনেমা প্রযোজনা শুরু করেছিলেন তিনি। প্রায় ৩০টি সিনেমা প্রযোজনা করেছেন বাবুল। তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ বেশ কয়েকটি সিনেমা। সবশেষ তিনি ‘আমি সেই মেয়ে’ প্রযোজনা করেন; এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৮ সালে। ১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। এই দম্পতির দুই কন্যাসন্তান আছেন
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের ডাসারে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ প...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : নিউজ ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শাহবাজ খান মাশফি, ঢাকা : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited