চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিজের জন্মদিনে যে বার্তা দিলেন শাবনূর

নিজের জন্মদিনে যে বার্তা দিলেন শাবনূর

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৪ পিএম, ২০২৫-১২-১৭

নিজের জন্মদিনে যে বার্তা দিলেন শাবনূর

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের আজ (১৭ ডিসেম্বর) জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকে তার অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শাবনূর। সেখানে তিনি জানান, দিনটি তার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন ও মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে শাবনূর আরও লেখেন, একজন অভিনেত্রী হিসেবে তার অগণিত ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। সবার দোয়া ও ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করে তোলে এবং ভালো কাজ করার শক্তি জোগায় বলেও জানান তিনি।

শেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাবনূর বলেন, সবাইকে পাশে পাওয়াটা তার জন্য আশীর্বাদ। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

দেশীয় চলচ্চিত্রের সফল নায়িকাদের মধ্যে শাবনূর অন্যতম। নজরকাড়া চেহারা, মায়াবী হাসি, মধুমাখা চাহনি এবং অনবদ্য অভিনয় দিয়ে তিনি দ্রুত চলচ্চিত্রে অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন।

শাবনূর নিজের অভিনয় নৈপুণ্য প্রদর্শন করে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে তার প্রতিযোগী কেবল তিনি নিজেই। তার ক্যারিয়ারের এমন একটি অধ্যায় পার করেছেন যে, শাবনূরের সিনেমা মানেই সুপারহিট। শাবনূর মানেই দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে।

শাবনূরের অভিনয়ে মুগ্ধ হয়ে দর্শকরা তাকে ঢাকাই সিনেমার ‘রানি’ বলে সম্বোধন করেন। বর্তমানে সিনেমা থেকে দূরে থাকলেও বাংলা চলচ্চিত্র নিয়ে আলোচনা করলে শাবনূরের কথা উচ্চারিত হবে।

ঢাকাই সিনেমায় একজন সফল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শাবনূর। সবার প্রিয় এ নায়িকা ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পর্দার আসল নাম নূপুর। প্রথম চলচ্চিত্র কিংবদন্তি পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ মুক্তি পায়। সাব্বিরের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। তবে শাবনূরের মুগ্ধতার ইতিহাস শুরু হয় ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমা দিয়ে।

অমর নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে শাবনূর ১৪টি সিনেমা করেন। তার সবগুলোই রেকর্ড সংখ্যকভাবে ব্যবসায়িক সাফল্য লাভ করে।

সামলমান শাহ-শাবনূর বাংলাদেশের সিনেমায় সফল জুটিগুলোর অন্যতম। বলা হয়ে থাকে সালমান-শাবনূর জুটি ইন্ডাস্ট্রির মিথ। পরবর্তীতে এদের আদর্শ মেনেই এখানে নায়ক-নায়িকার জুটি গড়ে উঠেছে।

তবে সালমানের যুগে ওমর সানী, অমিত হাসান, আমিন খান, বাপ্পারাজদের সঙ্গেও অভিনয় করে সফলতা পান শাবনূর। সালমান শাহ মৃত্যুর পর রিয়াজ, শাকিব খান ও ফেরদৌসসহ অনেক নায়কের সঙ্গেই অভিনয় করে সফল হন শাবনূর। তবে রিয়াজের সঙ্গে প্রায় অর্ধশত চলচ্চিত্রে জুটি বাঁধেন তিনি। সবগুলো সিনেমাই ছিল ব্যবসায়িকভাবে সফল এবং আলোচিত।

শাবনূর ব্যক্তি জীবনে ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন।

রিটেলেড নিউজ

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত


সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর