চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এবার যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি

এবার যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:২৮ এএম, ২০২৫-১২-১৮

এবার যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি

নিউজ ডেস্ক: পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্মপ্রধান (যুগ্ম সচিব) মাকসুদা হোসেনকে তারই সরকারি গাড়িতে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে গাড়িচালকের বিরুদ্ধে প্রায় চার ঘণ্টা ধরে তাকে আটকে রেখে চালক লাখ টাকা দাবি করেন বলে জানা গেছে ঘটনার পর অভিযুক্ত চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছেঅভিযুক্ত চালকের নাম আউয়াল তিনি প্রায় দুই মাস আগে যুগ্ম সচিবের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োগ পান

সূত্র জানায়, বুধবার সকাল ৮টার পর ধানমন্ডির বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা দেন যুগ্ম সচিব মাকসুদা হোসেন তবে চালক গাড়িটি পরিকল্পনা কমিশনে না নিয়ে প্রথমে উত্তরা দিয়াবাড়ি, পরে টঙ্গী ভাষানটেক এলাকায় ঘোরাতে থাকেন একপর্যায়ে অফিসে নেওয়ার আশ্বাস দিলেও চালক গাড়ির ভেতরেই তাকে জিম্মি করে টাকা দাবি করেন পরে গাড়িটি আবার টঙ্গী হয়ে সাভারের হেমায়েতপুরের দিকে নিয়ে যাওয়া হয়

এই পরিস্থিতিতে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাইতে গেলে চালক তার কাছ থেকে ফোনটি কেড়ে নেন পরে গাড়ি ঘুরিয়ে আবার উত্তরা দিয়াবাড়িতে নেওয়া হয় এভাবে প্রায় চার ঘণ্টা গাড়িতে আটকে রাখা হয় ওই কর্মকর্তাকে শেষ পর্যন্ত প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দেওয়ার সম্মতি এবং মোট লাখ টাকা দেওয়ার আশ্বাস দিলে তিনি মুক্তি পান

বিষয়ে যুগ্ম সচিব মাকসুদা হোসেন বলেন, অভিযুক্ত চালক আগে তার এক সহকর্মীর গাড়িচালক ছিলেন দুই মাস ধরে তিনি তার গাড়ি চালাচ্ছিলেন প্রতিদিনের মতো অফিসে যাওয়ার সময় চালক তাকে জিম্মি করে রাখেন এবং ফোন কেড়ে নেন

তিনি জানান, ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং ইতোমধ্যে চালক শেরেবাংলা নগর থানার পুলিশ হেফাজতে রয়েছেন

মাকসুদা হোসেন বলেন, পরে জানতে পেরেছেন চালকের বিরুদ্ধে আগেও দুটি মামলা ছিল- একটি মাদকসংক্রান্ত এবং অন্যটি রাজনৈতিক নিয়োগের সময় বিষয়গুলো তার জানা ছিল না ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান তিনি

পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার বলেন, অভিযুক্ত চালক একজন মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে ভয়ভীতি দেখিয়ে ওই কর্মকর্তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল ঘটনায় চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে

রিটেলেড নিউজ

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর