শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৫২ পিএম, ২০২৫-১২-১৮
ফারুক হোসেন: জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ রাজধানীর জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। ঘটনার পর থেকেই আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
জিগাতলা পুরান কাঁচাবাজার রোডের পাশে জান্নাতী ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খবর পেয়ে তারা হোস্টেলে গিয়ে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জান্নাত আরা রুমিকে ঝুলতে দেখে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ আরও জানায়, পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
নিহত জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পতœীতলা উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. জাকির হোসেন এবং মা নুরজাহান বেগম। তিনি আগে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং এরপর এনসিপির রাজনীতিতে সক্রিয় হন।
নিহতের সাবেক স্বামী মো. বিপ্লব সরকার জানান, তাঁদের মধ্যে চার থেকে পাঁচ মাস আগে বিচ্ছেদ হয়। তিনি বলেন, “ডিভোর্সের পর কয়েক মাস ধরে আমাদের কোনো যোগাযোগ ছিল না। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ফোন করে তার মৃত্যুর খবর জানায়।”
এদিকে ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, জান্নাত আরা রুমি আত্মহত্যা করেননি, বরং এটি হত্যাকাণ্ড। তিনি পোস্টে উল্লেখ করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে তিনি হুমকি ও সাইবার বুলিংয়ের শিকার ছিলেন।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited