চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গোমতী নদী হতে অবৈধ মাটি উত্তোলনের ধুম:নির্বিকার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড 

গোমতী নদী হতে অবৈধ মাটি উত্তোলনের ধুম:নির্বিকার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৫৮ পিএম, ২০২৬-০১-০৬

গোমতী নদী হতে অবৈধ মাটি উত্তোলনের ধুম:নির্বিকার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড 

আলাউদ্দিন(কুমিল্লা থেকে ফিরে) : কুমিল্লা'র গোমতী নদীর উভয় তীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রকাশ্যে ও সংঘবদ্ধ'ভাবে একটি চিহ্নিকত চক্র থানা-প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসৎ কর্মকর্তাকে ম্যানেজ করে অবৈধ'ভাবে মাটি কেটে মারাত্মক পরিবেশ বিপর্যয় তৈরী করছে মর্মে গুরুতরো অভিযোগ পাওয়া গেছে।  
স্থানীয়সূত এবং সরেজমীন ঘুরে দেখা যায়, শাস্তিযোগ্য অপরাধ স্বত্বেও সংশ্লিষ্ট থানা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উৎসবমুখর পরিবেশে নদীর উভয় তীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধ ভাবে  মাটি পরিবহণের ট্রাক ও  ট্রাক্টরের উপস্থিতি। বিভিন্ন ইটভাটা ও বসতবাড়িতে ব্যবহারের জন্য এসব ট্রাক্টরে অব্যাহতভাবে নদীর মাটি তুলে নেওয়া হচ্ছে।বাঁধসংলগ্ন পাকা সড়কের বিভিন্ন স্থান থেকে পিচ উঠে গেছে। পাশাপাশি কুমিল্লা সদর উপজেলার কটকবাজার, গোলাবাড়ি, পালপাড়া পীরবাড়িসহ মোট ৭টি ঘাট থেকে চলছে মাটি কাটার ধূম।নদীর দক্ষিণ তীরে দুর্গাপুর, ভাটপাড়া, পালপাড়া পীরবাড়ি, কাপ্তানবাজার, চানপুর মাস্টারবাড়ি, শালধর এবং সামারচর এলাকায় কয়েক ডজন ট্রাক্টর মাটি উত্তোলনে সার্বক্ষণিক কাজ করছে।এমনকি গোমতীর বাঁধ ক্ষতিগ্রস্ত করে  এদের  চলাচলের জন্য সড়কের একটি অংশ কেটে বাঁধের ভেতর দিয়েই চলাচলের জন্য অবৈধ পথ তৈরি করা হয়েছে। ছত্রখিল পুলিশ ফাঁড়ির অদূরে চলছে মাটি কাটার কাজ। মাটি লুটেরা চক্রটি এতটাই প্রভাবশালী যে  বৈদ্যুতিক খুঁটির গোড়া ও নদী তীরের গাছের নিচ থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে। চানপুর বেইলি সেতু এবং কাপ্তান বাজার পশ্চিম অংশ তার প্রমাণ।নদী তীরবর্তী এলাকায় পরিবেশের মারাত্মক বিপর্যয় এবং নদীর স্বাভাবিক গতিপখ এখন হুমকীর সম্মুখীন। 
সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে  একাধিক সুত্র এবং এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানায় অভিযানের নামে প্রশাসনের উপস্থিতি প্রমাণ করারও আয়োজন করা হয়। মজার ব্যাপার হচ্ছে নির্দিষ্ট দিনটিতে আগাম খবর পেয়ে আগেভাগে ট্রাক্টরগুলো  সটকে পড়ে।পরিবেশ  বিধ্বংসী এবং বেআইনী স্বত্বেও অব্যাহতভাবে মাটি উত্তোলন চলছেই। ধীর্ঘদিন যাবত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অভিযান  চোখে পড়ে না। প্রশাসন যেন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে।
ইটভাটা ও আশপাশের বিভিন্ন নির্মাণস্থলে সরবরাহে জন্য প্রতি ট্রাক্টর মাটি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে উল্লেখ করে বেশ দম্ভভরে একাধিক মাটি ব্যবসায়ী জানিয়েছেন- পতিত  ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট প্রভাবশালী মহলটি একাংশ রাতারাতি পূর্বের দলীয় পরিচয় মুছে নতুন রাজনৈতিক সাইনবোর্ডের পরিচয়ে ধুন্ধুমার মাটিকাটার অবৈধ ব্যবসা পরিচালনা করছে।তাদেরকে ছাড়াও প্রশাসনের কিছু লোককে ম্যানেজ করে এ ব্যবসা চলছে। 
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে,জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের রহস্যজনক নিরবতার সূযোগে বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট স্থানীয় একটি চক্র বছরের পর বছর মাটি উত্তোলন করে গেছে। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন পরবর্তি সামগ্রিক অবস্থার পরিবর্তন আশা করলেও রাতারাতি ভোল পাল্টে নতুন রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করে পূর্বের মতোই বহাল তবিয়তে মাটি লুটের কার্যক্রম চলছে।ফলে গোমতী নদী'র পরিবেশ ও স্বাভাবিক প্রবাহ ধ্বংস করে অবৈধ'ভাবে মাটি কাটছে, এতে নদী'র তীর ভাঙন বেড়েছে।
অন্যদিকে সদর উপজেললার আড়াইওড়া মধ্যপাড়া নিবাসী জহিরুল ইসলাম ওরফে গোমতী খেকো জহির টানা দেড় যুগ পতিত ফ্যাসিস্ট সরকারের সাইনবোর্ডে অলিখিত সম্রাট হিসেবে গোটা গোমতী চরাঞ্চলে তার লুটপাটের রাজত্ব কায়েম করে কোটি কোটি টাকার মাটি গায়েব করেছে। অত:পর ৫ আগষ্ট পরবর্তী তথাকথিত বিএনপি নেতার আশ্রয়  গ্রহণ করে নিজের সুরক্ষার পাশাপাশি পূর্বের মতোই মাটি লুট করে পরিবেশ ধ্বংস অব্যাহত রেখেছে।
প্রশ্ন উঠেছে এই জহিরুল এবং সংশ্লিষ্ট অন্যান্য মাটি লুটেরাগণ কি আইনের উর্দ্ধে? এদের অনেকেই বিগত সরকারের  আমলে ইচ্ছেমতো মাটি লুট করেছে। সেই একই চক্র কী করে একই ভাবে মাটি লুট করছে।নেপথ্যে কে তাদের মদদ দিচ্ছে? জানতে চাইলে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড তাদের গৎ বাধা উক্তি-মাটি কাটা ও বালু উত্তোলনের কোনো অনুমতি জেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অর্থাৎতারা অভিযোগকে অস্বীকারও করছেন না আবার স্বীকারও করছেননা।   
সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহলের মতে সামগ্রিক বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট মাটি লুটেরা এবং তাদের নেপথ্যে মদদ দেয়া পানি উন্নয়ন বোর্ডের কতিপয় চিহ্নিত অসৎ কর্মকর্তাকে আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তি সময়ের দাবী।
 
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর