শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৩ পিএম, ২০২৬-০১-১১
শাহবাজ খান মাশফি, ঢাকা : দেশের বর্তমান প্রেক্ষাপট একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সংস্কৃতিতে মৌলিক ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই কেবল একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব—এমন অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনরা। গত ১০ জানুয়ারি, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা ২০২৬ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফল অভিনেতা সৈয়দ শুভ্র, সমাজ উন্নয়নকর্মী ও রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী, নারী উদ্যোক্তা ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি, সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল এবং সমীকরণের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা। বক্তারা বলেন, সংস্কৃতি মানুষের মনন ও মূল্যবোধকে শাণিত করে। মানবিকতা, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই সহিংসতা, বিভাজন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ড. আনিসুজ্জামান। শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও এক ভিডিও বার্তায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নিজের সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন। আবৃত্তিকার সবুজ রায় ও সৌখিন আজিজ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেশ কয়েকজন গুণীজনের হাতে সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা ২০২৬ তুলে দেওয়া হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited