চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জামালপুরে ৫ আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ 

জামালপুরে ৫ আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৪১ পিএম, ২০২৬-০১-২১

জামালপুরে ৫ আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ 

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১জানুয়ারি) সকালে জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার পাঁচটি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে প্রতীক পেয়েছেন চারজন প্রার্থী। তারা হলেন—বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত,জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী,ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদার এবং জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক। জামালপুর-২(ইসলামপুর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন—বিএনপির এ.ই সুলতান মাহমুদ বাবু,জামায়াতের ছামিউল হক ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে। এখানে নয়জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। তারা হলেন—বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল,জামায়াতের মজিবুর রহমান আজাদী,জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন,গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম,ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদের লিটন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ,সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও শিবলুল বারী রাজু। জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনে ছয়জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—বিএনপির ফরিদুল কবীর তালুকদার,জামায়াতের মোহাম্মদ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আকবর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর মাহবুব জামান জুয়েল,গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন এবং নাগরিক ঐক্যের কবির হাসান। জামালপুর-৫ (সদর)আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির শাহ ওয়ারেছ আলী মামুন,জামায়াতের মুহাম্মদ আব্দুস সাত্তার,ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুছ আহাম্মদ, সিপিবির শেখ আক্কাস আলী,বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম,জাতীয় পার্টি (জেপি)-এর বাবর আলী খান,জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আমির উদ্দিন এবং গণঅধিকার পরিষদের জাকির হোসেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার পথ সুগম হলো। আগামীকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নামবেন বলে জানা গেছে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর