চট্টগ্রাম   বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৩ পিএম, ২০২৬-০২-১০

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত নাম। তিনি খিলগাঁও নিবাসী মরহুম ইছাহাক মিয়ার সুযোগ্য সন্তান। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ফুটবল অঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি ক্রীড়া উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে প্রতিষ্ঠিত "তারেক রহমান স্পোর্টিং ক্লাব' পরিচালনায় প্রায় এক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি একটি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা হিসেবে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ক্রীড়া সংগঠনের পাশাপাশি মোঃ আলহাজ্ব নজরুল ইসলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তার ক্রীড়া প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন। সমাজসেবার ক্ষেত্রেও তার ভূমিকা প্রশংসনীয়। তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান করে আসছেন। একই সঙ্গে তিনি একাধিক সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "মানুষের সেবা করা ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা আমার জীবনের এক ধরনের নেশায় পরিণত হয়েছে। বাল্যকাল থেকেই ধর্মীয় অনুভূতি ও মানবিক চেতনা আমাকে এই পথে অনুপ্রাণিত করেছে। আজীবন এই সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই।" উল্লেখ্য, তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আলহাজ্ব নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ফারুক। আওয়ামীলীগের দুঃশাসনের সময়ে ২০১০ সালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নামানুসারে তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন মোঃ আলহাজ্ব নজরুল ইসলাম।এই সংগঠন প্রতিষ্ঠা করাই কাল হয়ে দাঁড়ায় আমার জীবনে। বিভিন্ন ধরনের হুমকি, ধামকি এবং হয়রানি করা হয়েছে। এরপরও আমি সংগঠনের কর্মকাণ্ড দায়িত্ব নিয়ে পরিচালনা করে আসছি। সংগঠনটিকে একটি শক্তিশালী কাঠামোগত রূপ দিতে সাবেক এমপি খায়রুল কবির খোকন ও তার সহধর্মিণী, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানার দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের তত্ত্বাবধানেই সংগঠনটি আজ একটি প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠনে পরিণত হয়েছে। এদিকে, আগস্ট ও জুলাই আন্দোলনের সময় আমার পরিবারের সদস্যরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের মাঝে পানি ও প্যাকেটজাত খাবার বিতরণ করেন-যা তাদের মানবিক ও সাহসী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ক্রীড়া উন্নয়ন ও সমাজকল্যাণে মোঃ আলহাজ্ব নজরুল ইসলামের নিরলস ভূমিকা নিঃসন্দেহে এলাকাবাসীসহ ক্রীড়াপ্রেমী মানুষের কাছে দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর