শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:০৪ পিএম, ২০২৬-০৪-০৫
নিউজ ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।
তারা বলছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খুলতে চান। তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তারা।
ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল- যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেই। যদিও মন্ত্রিসভা বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরে প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেন। অবশ্যই জরুরি সেবা যারা দেয়, তারা এর আওতার বাইরে থাকবে।’
তিনি বলেন, ‘এটি আনুষ্ঠানিকভাবে দোকান মালিক সমিতির প্রতিনিধিকে ডেকে এই বার্তাটি পৌঁছে দিয়েছি। আজ থেকেই এটি কার্যকর হবে এবং আমরা সেই অনুযায়ী অফিস আদেশ জারি করব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেখুন, জনগণ ও সরকারের মধ্যে একটি অলিখিত সামাজিক চুক্তি থাকে—তারই প্রতিফলন এখানে দেখা গেছে। অর্থাৎ, কেবিনেট একটি সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু জনগণের প্রতিনিধি হিসেবে দোকান মালিক সমিতি যখন তাদের বক্তব্য তুলে ধরলেন, সরকার সেটিকে বিবেচনায় নিয়েছে।’
এটাও বলেছি যে আগামী পহেলা বৈশাখ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহার সময়ও আমরা এ বিষয়ে নমনীয় থাকব’ বলেন অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, একই সঙ্গে সবাইকে বলব- আমরা নিজ বাসাবাড়িতে, নিজ কর্মস্থলের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হই। আমরা যদি জ্বালানি সাশ্রয়ী করি তাহলে ইনশাল্লাহ আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের ডাসারে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শাহবাজ খান মাশফি, ঢাকা : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন ডেস্ক: মারণব্যধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited