শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২২ পিএম, ২০২৬-০৪-০৫
কাজী শহীদ :গাজীপুরের কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষে হাবিব খান (৩৮) নামে এক যুবকের অনন্য মানবিক উদ্যোগ নজর কেড়েছে এলাকাবাসীর। ধর্মীয় ভেদাভেদ ভুলে শুধু খ্রিষ্টান সম্প্রদায় নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে লাল গোলাপ বিতরণ করে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন হাবিব খান।
রোববার (৫ এপ্রিল) সকাল উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বোয়ালী, দক্ষিণ ভাদার্ত্তী, ভেটুর ও পিপ্রাশৈর গ্রামে এ ব্যতিক্রমী আয়োজন দেখা যায়। বিশেষ করে তুমলিয়া ধর্মপল্লীর সামনে ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময়ের সময় লাল গোলাপ হাতে মানুষের হাসিমুখে এক হৃদয়ছোঁয়া পরিবেশ সৃষ্টি হয়। ছোট-বড় সবাই সাদরে গ্রহণ করেন ভালোবাসার এই প্রতীক।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এমন উদ্যোগ আগে খুব একটা দেখা যায়নি। ধর্ম, বর্ণ বা পেশার বিভাজন পেরিয়ে মানুষের মধ্যে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়ার এই প্রয়াস এলাকাজুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে।
উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেটুর গ্রামের বাসিন্দা প্রাঙ্গণ পালমা, অমল কস্তা, জেকসন, রন্তা কস্তা, সঙ্গীতা কস্তা, পিউরিফিকেশন, বাদল পালমা ও চন্দন পালমা জানান, ইস্টার সানডে আমাদের জন্য আনন্দের দিন। কিন্তু হাবিব যেভাবে সব ধর্মের মানুষকে এক কাতারে এনে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তা সত্যিই ব্যতিক্রমী। এতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited