শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৯ পিএম, ২০২৬-০৮-১২
কাজী শহিদ: গাজীপুর। গাজীপুরের পূবাইলে উচ্চ শব্দে কন্টেইনারের বডি মেরামতের প্রতিবাদ করায় এক গৃহবধূ ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ রোকেয়া আক্তার কেয়া মঙ্গলবার পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সূত্রে জানা যায়, ১১ আগস্ট দুপুরে নগরীর মাজুখান পূর্বপাড়া এলাকায় ব্রাদাস বডি বিল্ডার্স প্রতিষ্ঠানে উচ্চ শব্দে কাজ চলাকালে শব্দ কমানোর অনুরোধ করেন রোকেয়া। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের মালিক মো. ফারুক হোসেনসহ অজ্ঞাত ৭/৮ জন তাকে মারধর ও চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন বলে অভিযোগ করেন তিনি। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্বামী দিদার আহম্মেদ ও মারধরের শিকার হয়েছেন। এসময় অভিযুক্তরা দিদারকে আঘাত করে রক্তাক্ত জখম করেন। পরে স্বজনরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা স্বামী -স্ত্রী উভয় চিকিৎসা নিয়েছেন। এবিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির মালিক মো. ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা চলছে। এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার ওসি মো.আতিকুর রহমান বলেন, এ সংক্রান্তে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আবাসিক এলাকায় শব্দ দূষণ হয় এধরনের প্রতিষ্ঠান দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited