চট্টগ্রাম   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাজধানীতে বরগুনাস্থ পূর্ব বুড়িরচড় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা 

রাজধানীতে বরগুনাস্থ পূর্ব বুড়িরচড় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২৮ পিএম, ২০২৬-০৮-২৫

রাজধানীতে বরগুনাস্থ পূর্ব বুড়িরচড় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা 

স্নিগ্ধা রায় চৌধুরী:বরগুনার পূর্ব বুড়িরচড় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে ঢাকার উত্তর বাড্ডার এলিন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষ দাশগুপ্ত (অমিত), সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী গৌতম চন্দ্র বণিক, সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর লিপিকা সরকার (লিপি), ওলিটো ক্রাফট জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান শ্রী তপন কুমার সরকার, শ্রী হিরণ চন্দ্র, শ্রী লিটন চন্দ্র ও শ্রী সঞ্জয় চন্দ্র। সভায় সভাপতিত্ব করেন ফারিয়া লারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক,দানবীর, সমাজ সেবক শ্রী তপন কুমার হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের সভাপতি সন্তোষ চন্দ্র শীল এবং মাধুরী রাণী সরকার। প্রধান অতিথির বক্তব্যে শ্রী গৌতম চন্দ্র বণিক নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, মন্দির শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়; এটি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র।image তাই মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে কমিটির সদস্যদের পারস্পরিক ঐক্য, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে মন্দিরের গুরুত্ব তুলে ধরতে হবে। মন্দিরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভক্ত, স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীদের সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। উদ্বোধনী বক্তব্যে সন্তোষ দাশগুপ্ত (অমিত) মন্দিরের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি এর সার্বিক উন্নয়নে নবনির্বাচিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মন্দির একটি সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর উন্নয়ন ও সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় বক্তারা মন্দিরের ঐতিহ্য সংরক্ষণ, মন্দির চত্বরের উন্নয়ন, নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং ভক্তদের জন্য আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে শ্রী তপন কুমার হাওলাদার বলেন, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির এলাকার মানুষের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। মন্দিরের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র বলেন, কমিটির সব সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করলে মন্দিরের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। এ জন্য তিনি মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট ভক্ত ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্য, ভক্ত, গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ধর্মীয় কার্যক্রম এবং মন্দিরের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।image

রিটেলেড নিউজ

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত


মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত


:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪à§...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর