শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫০ পিএম, ২০২৬-০৯-১৭
কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন জমাদ্দার (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।আজ পূবাইল থানার এসআই (নিঃ) মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ শামসুর রহমান ও সংয়ীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানাধীন হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকার জনৈক জালাল উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সুজন জমাদ্দারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ইয়াবাগুলো জব্দ করা হয়।গ্রেফতারকৃত সুজন জমাদ্দার মৃত রতন জমাদ্দার ও মৃত মোমেনা আক্তারের ছেলে। তিনি পূবাইলের হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকার স্থায়ী ঠিকানা উল্লেখ করলেও বর্তমানে ভাসমান হিসেবে বসবাস করছিলেন।এ ঘটনায় পূবাইল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পূবাইল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited