শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৭ পিএম, ২০২১-০৩-২৪
স্বপন কুমার দাস,দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত নূর মোহাম্মদ মৃধার ছেলে হাফিজুর রহমান মৃধার টিনসেট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং পাশ্ববর্তী আ: রাজ্জাক হাওলাদারের ঘরের আংশিক ক্ষতিগ্রস্থ হয়। আজ ২৪মার্চ বেলা আনুমানিক ১২.৪০মিনিটের সময় বসতঘরের পাশে রান্নাঘরে প্রতিবন্ধী কন্যা মুনিয়া (১২) রান্না করার সময় আগুন লাগলে বসতঘরটি সম্পূর্ন পুড়ে যায়। স্থানীয়ও বাড়ির আশেপাশের লোকজনের ডাক চিৎকারে আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বসতঘরের আসবাবপত্র সহ তার সবকিছুই পুড়ে ছাই হয়েছে। দরিদ্র হাফিজুরের আনুমানিক ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থলে গিয়ে অসহায় হাফিজুরের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের বরাদ্দকৃত ঘর থেকে একটি ঘর ও টিন দেওয়ার আশ্বাসদেন। দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও ডি.এস.বি সদস্য ফেরদাউস সহ স্থানীয় জনপ্রতিনিধিও সমাজসেবকরা গিয়ে হাফিজুরের পরিবারকে শান্তনা দেন। দুমকিতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস আসার পূর্বেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited