শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৩৭ পিএম, ২০২১-০৩-৩১
স্বপন কুমার দাস দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালীর দুমকিতে কলেরার প্রকোপ দেখা দিয়েছে।গত ১মাসে উপজেলা হাসপাতালে অন্তত: ১০০জন কলেরায় আক্রান্ত রুগীকে ভর্তি করা হয়েছে। আরও ২শতাধিক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। প্রতিদিনই আসছে ডায়েরিয়া ও কলেরা আক্রান্ত রোগী। হাসপাতালে এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইন না থাকায় বাহির থেকে কিনতে হচ্ছে এমন অভিযোগ রোগীর স্বজনদের। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহীদুল হাসান শাহীন স্যালাইনসহ প্রয়োজনীয় ঔষধ সংকটের সত্যতা স্বীকার করে জানান, স্যালাইন সংকটের বিষয় পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চাহিদা প্রেরণ করা হয়েছে। আসলে রোগীদের দেওয়া হবে। অন্যদিকে সিনিয়র স্টাফ নার্স আজিজুল হক জানান, এক এক জন কলেরার রোগীর ১৮-২০ হাজার এম.এল স্যালাইন দেওয়া লাগছে। শুধুমাত্র প্রাথমিকভাবে ভর্তি হওয়ার পরে হাসপাতাল থেকে স্যালাইন সংকটের কারণে ১ হাজার এম.এলস্যালাইন দেওয়া হচ্ছে। রোগীরা বেশিরভাগ মুরাদিয়া,আংগারিয়া,পাংগাশিয়া ও পার্শ্ববর্তী উপজেলার নলুয়া ইউনিয়নের। শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নের রোগীর সংখ্যা কম।৩১ শয্যার হাসপাতালে ভর্তিকৃত অন্যান্য রোগীদের পাশাপাশিকলেরার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বেড সংকট দেখা দিয়েছে। বেড না থাকায় হাসপাতালের মেঝেতে রোগীরা বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। কলেরার রোগী বেড়ে যাওয়ায় বেড সংখ্যা কম থাকায় হাসপাতালের মেঝেতেও সংকুলান না হলে অন্য কোথায় রোগীদের চিকিৎসার জন্য ক্যাম্প করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবেউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহীদুল হাসান শাহীন বলেন, ৫টি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্য কর্মীরা ডায়রিয়ার খাবার স্যালাইনসহ অন্যান্য ঔষধ বিতরণ করছেন।যাতে এ ধরনের সমস্যায় পরতে না হয়।কলেরার রোগীরা ভর্তি হলে সুস্থ হতে সময় লাগে ৫-৭দিন।লেবুখালী ইউনিয়নের পূর্বকার্তিক পাশা গ্রামের ফাতিমা আক্তার (৭৫) ভর্তি হতে আসলেও তার স্বজনরা হাসপাতালের খারাপ অবস্থা দেখে প্রাথমিকভাবে ডাক্তারের চিচিৎসা নিয়ে বাড়িতে চলে যান। বর্তমানে হাসপাতালে মহিলা ও পুরুষের ২টি কক্ষে ৩১টি বেড থাকলেও কলেরা ও ডায়রিয়া রোগীর মধ্যে অন্যান্য রোগী ভর্তি হয়ে আছে। রোগীদের সামাল দিতে কষ্ট হচ্ছেহাসপাতাল কর্তৃপক্ষের।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited