চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কুমিল্লায় মধ্য আয়ের মানুষের ভরসা এখন টিসিবির পণ্য

কুমিল্লায় মধ্য আয়ের মানুষের ভরসা এখন টিসিবির পণ্য

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৭ পিএম, ২০২১-০৪-০৫

কুমিল্লায় মধ্য আয়ের মানুষের ভরসা এখন টিসিবির পণ্য

মুহাম্মদ শাহ্ আলম শফি, কুমিল্লা ব্যুরো : কুমিল্লায় করোনাক্রান্তিতে সরকারি বিপণন সংস্থা ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র বিক্রয় সামগ্রীর চাহিদা বেড়েছে। নিম্ন আয়ের পাশাপাশি করোনাকালে বেকায়দায় থাকা মধ্য আয়ের মানুষরাও এখন টিসিবির পণ্য সামগ্রী কিনতে ভিড় করছেন। টিসিবির পণ্যই যেন মধ্য আয়ের মানুষের ভরসা। তবে ক্রেতাদের চাহিদা ও উপস্থিতির তুলনায় সরবরাহ্ কম থাকায় পণ্য দিতে হিমশিম খাচ্ছে বিক্রেতারা।

শনিবার (৪ এপ্রিল) বেলা ২টা থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে চিনি, ডাল, তেল, বুট (ছোলা)  বিক্রি শুরু করেছে টিসিবি। খোলাবাজারে ট্রাকে করে বিক্রি করা এসব খাদ্যপণ্য স্বল্পমূল্যে পেতে ভিড় করছে নারী-পুরুষ। প্রতিটি স্থানে নিম্ন আয়ের মানুষের তুলনায় মধ্য আয়ের মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। 

ক্রেতারা বলছেন, সরকার ঘোষিত লকডাউন ও মহামারী করোনাকালে আর্থিক ভাবে কঠিন পরিস্থিতি পার করতে হবে। এছাড়াও মাহে রমজান আসন্ন হওয়ায় ন্যায্যমূল্যের খাদ্য পণ্যেরও চাহিদা রয়েছে। একারণে রমজান শুরুর পূর্বেই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করছেন।

বেলা ২ টা থেকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়, টাউন হল, টমছমব্রীজ, শিক্ষাবোর্ড, কোটবাড়ি বার্ডেও সামনে, ক্যান্টনমেন্ট কাঁচাবাজার, দুর্গাপুর, মেডিকেল মোড়, সদর হাসপাতাল রোড, ফোজদারী মোড়, চকবাজার, ধর্মপুর, পদুয়ার বাজার, মিয়ার বাজার, সুয়াগাজীবাজার আলেকারচর বিশ^রোড, স্টেডিয়াম, সোনালী ব্যাংকের সামনে, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সামনে, পুলিশ লাইন, রাজগঞ্জবাজার, শাসনগাছা বাদশা মিয়ার বাজার, রানীর বাজার ও ইপিজেড ১,২,৩ নাম্বার গেইট, অশোকতলা রেল গেইটসহ নগরীর ২২টি পয়েন্টে প্রতিদিন ৮টি ভ্রাম্যমান টিম ও জেলার ১৭টি উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।  রমজানের প্রয়োজনীয় পণ্য চিনি, ডাল, তেল, বুট (ছোলা)  কিনতে নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইনে দেখা গেছে মধ্য আয়ের মানুষেরও ভিড়। তবে পণ্য কিনতে আসা লোকজনের মধ্যে নিরাপদ শারীরিক দূরত্ব নির্ধারণে চিন্থ থাকলেও দাঁড়ানোর ক্ষেত্রে বেশির ভাগ নিয়ম উপেক্ষা করে ভিড় জমান।

টিসিবি থেকে বিক্রি করা ১ কেজি মসুর ডাল ৫৫ টাকা, ১ কেজি চিনি ৫৫ টাকা, ১ লিটার সয়াবিন তেল ১০০ টাকা, ১ কেজি ছোলা ৫৫ টাকা ১ কেজি পেয়াজ ২০ টাকা। এসব পণ্যের মধ্যে দ্রুত সময়ে শেষ হচ্ছে মসুর ডাল, চিনি, সয়াবিন। চাহিদা বেশি হওয়ায় মসুর ডাল, সয়াবিন ও চিনি সহজেই মিলছে না ক্রেতাদের। বাজার মূল্যের চেয়ে টিসিবির পণ্যের দাম কম হওয়াতে দীর্ঘ সময় লাইনে থেকেও বরাদ্দ কম থাকায় সবার কপালে মিলছে ডাল ও পেয়াজ।

এদিকে টিসিবি  সূত্রে জানা যায়, নগরীর ২২টি ও সদর উপজেলার দু’টি পয়েন্টে প্রতিদিন ৮টি ভ্রাম্যমান টিম ট্র্রাকে করে ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। শুক্রবার ছাড়া প্রতিদিন একেক জন ডিলার ৫০০ কেজি মসুর ডাল, ৫০০ কেজি চিনি ৫০০ কেজি বুট, ৪০০ কেজি পেয়াজ, ও ১০০০ লিটার ভোজ্যতেল বিক্রি করছেন। খেজুর রোজার ৪দিন পুর্বে বাজারে পাওয়া যাবে। আজ রবিবার চকবাজার পাইকারি দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে প্রতিকেজি চিনি খুচরা বিক্রি হচ্ছে ৬৭ টাকা, প্রতি কেজি মসুর ডাল প্রকার ভেদ ৬৫ থেকে ৭০ টাকা এবং দেশি মসুর ডাল ১২০টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে টিসিবির পণ্যবাহী ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা, বুট ৫৫ টাকা, খেজুর ৮০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করছে।

এ ব্যাপারে টিসিবি বৃহত্তর কুমিল্লা  কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী (অফিস প্রধান) আতিকুর রহমান জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা নগরীর ৮টি এবং সদর উপজেলার দু’টি পয়েন্ট ছাড়াও জেলার ১৭টি উপজেলায় নির্বাহী কর্মকর্তা সহায়তায় ডিলারদের মাধ্যমে একটি করে ট্র্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এছারাও বৃহত্তর কুমিল্লার বি- বাড়িয়া, নোয়াখালী, ফেনী, চাদপুর ও লক্ষীপুরসহ ৬টি জেলায় টিসিবির পন্য ডিলারদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রিটেলেড নিউজ

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত


অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত


শাহবাজপুরে কাজ না করেই উন্নয়ন বরাদ্দ লোপাটের অভিযোগ:বহাল তবিয়তে মহিলা মেম্বার ছাবেরা ও আরিজ মিয়া মেম্বার

শাহবাজপুরে কাজ না করেই উন্নয়ন বরাদ্দ লোপাটের অভিযোগ:বহাল তবিয়তে মহিলা মেম্বার ছাবেরা ও আরিজ মিয়া মেম্বার

জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২  ন...বিস্তারিত


চব্বিশের গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক:  চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত


সুদানে নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর

সুদানে নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত


ইসলামপুর শওকত হাসান মিঞা যুব ও ছাত্র উন্নয়ন কমিটি উদ্যােগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ইসলামপুর শওকত হাসান মিঞা যুব ও ছাত্র উন্নয়ন কমিটি উদ্যােগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি‍‍`...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর