শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২৪-০৩-৩০
সুমন চৌধুরী: রাজধানী ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাস স্টান্ড সংলগ্ন পুতুল বাড়ী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে শুক্রবার( ২৯ মার্চ) বিকাল ৫ টায় কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে অত্র থানায় বসবাসরত সকল সাংবাদিক দের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ মাহফুজ। ২০০৯ সালে এই সংগঠন টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক দের নিয়ে গঠিত হয় এবং সরকারি অনুমোদন লাভ করে। দীর্ঘ পনের বছর যাবত সকলে মিলে সাংবাদিক দের অধিকার আদায়ে এবং সমাজে-রাষ্ট্রে ব্যাপক ভুমিকা পালন করে আসছে।ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন আশিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সকলে একে একে সকলের পরিচয় প্রদান করেন এবং রাকিবুল ইসলাম মিলন, আনিস ও এম এইচ মাসুদের তত্বাবধানে নতুন সবাই ফরম পূরণ করে আরো অনেকে সদস্য হোন। মূল আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেষ হেলাল,পরবর্তীতে সিনিয়র সাংবাদিক আমির হোসেন আমু এম এ হালিম,, মো: আনোয়ার আকাশ, এম এইচ মাসুদ,এডভোকেট মহিউদ্দিন, কাজী হানিফ,সরকার জামালহারুন অর রশীদ, , এস কে সবুজ,মো: সোলাইমান, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, এডভোকেট ওয়াহিদুন নবী বিপ্লব,মো: নাসির মোল্লা, মোস্তাফিজুর রহমান মিলন রাহাদ হোসেন, নারী সাংবাদিক বৃস্টি।,সমাজসেবক হাজী নুরু, ও মো: উজ্জ্বল বক্তব্য রাখেন ।দৈনিক আলোকিত বাংলাদেশের বিভাগীয় সম্পাদক কদমতলী থানা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দীন ভিডিও বার্তায় উপস্থিত সকল কে শুভেচ্ছা প্রেরন করেন। কদমতলী থানা প্রেস ক্লাবের আগামীর নির্বাচন কে সামনে রেখে মহতি এই আয়োজনে উপস্থিত সকলের সম্মতি ক্রমে আগামী এক মাসের মধ্যে ক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে ঈদ পরবর্তী সময়ে একটি জমকালো ঈদ পুনর্মিলনীর আয়োজন করতে এগারো সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় এতে আহবায়ক হিসাবে শেখ হেলাল, সদস্য সচিব হিসাবে যৌথভাবে সুমন চৌধুরী ও ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন এডভোকেট মহিউদ্দিন, আনোয়ার আকাশ,সরকার জামাল, রুবেল গাজী, মো: সোলাইমান,এম এ হালিম হানিফ কাজী ও মোস্তাফিজুর রহমান মিলন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited