শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৭ পিএম, ২০২৪-০১-২৪
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলা আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪জানুয়ারি) সকালে উপজেলায় আ'লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম উপজেলা আ'লীগের বর্ধিত সভায় আলোচ্য সূচি অনুযায়ী ৭ জানুয়ারী নির্বাচনের আগে জেলা আ'লীগের সদস্য স্বতন্ত্র (কেঁচি মার্কা) প্রার্থী এস এম শাহিনুজ্জামান শাহিন বিভিন্ন ইউনিয়নে জনসভায় ধর্মমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মিথ্যাচার করে বক্তব্য বলেছেন। উপজেলা আ'লীগের বর্ধিত সভায় আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সাথে স্বতন্ত্র প্রার্থী এস এম শাহিনুজ্জামানের বিরুদ্ধে রেজুলেশনের মাধ্যমে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানান বক্তারা। উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম বলেন, ১৩০ কোটি টাকা দিয়েছেন এবং ১৩০ কোটি টাকা নিয়েছেন। মনোনয়ন বোর্ডের প্রধান ছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাহলে কি প্রধানমন্ত্রী কোটি টাকা নিয়েছেন। এইসব মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে সাংগঠনি ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবাগত ধর্মমন্ত্রী উন্নয়নের কর্মবীর ফরিদুল হক খান দুলাল এমপি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.আব্দুস সালামের সঞ্চালনায়। বক্তব্য রাখেন, আ'লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, শাহাদাত হোসেন স্বাধীন, জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান চৌধুরী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনসারী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সরদার জাকিউল হক,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক মোহন মিয়া,মহিলা আ'লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইনুল ইসলাম সাখী, যুব মহিলালীগের সভাপতি আবিদা সুলতান যুথিঁ, ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান,বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক,নোয়ারপাড়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,উপজেলা তাতীঁলীগের সভাপতি হাফিজ লিটন প্রমুখ। এসময় উপজেলা,পৌর ও ইউনিয়ন আ'লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited