চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী বিজয়ী জনপ্রতিনিধিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী বিজয়ী জনপ্রতিনিধিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩১ পিএম, ২০২২-১২-০৬

জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী বিজয়ী জনপ্রতিনিধিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুহা. মনজুরুল ইসলাম (মনজু) : অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর আয়োজনে ডিজএবিলিটি রাইটস ফান্ড ও মানুষের জন্য ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায় ৩০ নভেম্বর, ২০২২ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালায় প্রতিবন্ধী জনপ্রতিনিধিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সহ আয়োজক সংস্থা ছিল ডিজঅ্যাবল্ড চাইলড্ ফাউন্ডেশন, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, সীতাকুন্ড ফেডারেশন, টার্নিং পয়েন্ট ফাউন্ডেশন এবং উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আয়োজক সংস্থার সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে বিজয়ী প্রতিবন্ধী জনপ্রতিনিধিদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠান আয়োজনের তাৎপর্য তুলে ধরতে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, “সমাজে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা কঠোর পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নিজেদের কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন; যে খবর অনেকেরই অজানা। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত বিজয়ী প্রতিবন্ধী ব্যক্তিদের খবর ও সামনে আসেনি। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর অন্যতম বিশেষ দিক হলো-প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সৃজনশীল উদ্যোগ গ্রহণ করা। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের পাঁচটি বিভাগ-রংপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী থেকে মোট ১১ জন (নারী ৬ ও পুরুষ ৫) বিজয়ী প্রতিবন্ধী ব্যক্তিদের প্রথম বারের মতো জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। আমি বিশ্বাস করি-এ সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা অনুপ্রাণিত হবেন। একই সাথে ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অংশগ্রহণে অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরাও অনুপ্রাণিত হবেন”। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিস্টি।
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন মহুয়া পাল-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব), মোঃ শাহ আলম বলেন “প্রতিবন্ধী ব্যক্তিরা এখন নানা ক্ষেত্রে তাদের সফলতার প্রমাণ রাখছে। আজ যারা ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়ে সম্মাননা পেলেন হয়তো একদিন তাদের মধ্য থেকেই রাজনীতির আরও বড় পর্যায়ে স্থান করে নেবেন। আজকের উদ্যোগটি ঐতিহাসিক যা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনসহ অন্যান্য আয়োজক সংস্থারা সম্ভব করেছে”। বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শবনম মুস্তারী রিক্তা বলেন “মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিমন্ডলে স্থানীয় সরকারের নির্বাচনে বিজয়ী প্রতিবন্ধী নারীদের তথ্য চাওয়া হয়েছিল। তখন অনেক খুঁজে তিন জনের তথ্য পাওয়া গিয়েছিল। আর আজ অনেক বিজয়ীকে দেখলাম। ভবিষ্যতে তাঁদেরকে আমরা সংসদেও দেখতে পাবো বলে প্রত্যাশা করি”।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ ড. এম. আবু ইউসুফ বলেন “আমি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে অনেক শুনেছি কিন্তু আজ আমি অভিভূত হয়েছি বিজয়ী প্রতিবন্ধী জনপ্রতিনিধিদের দেখে”। মানুষের জন্য ফাউন্ডেশন-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজরানা ইয়াসমিন হীরা বিজয়ীদের অভিন্দন জানান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক অঙ্গনে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাভার এর সভাপতি আব্দুল কাদের তালুকদার বলেন “দয়া ও করুনার দৃষ্টিতে না দেখে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতাকে দেখতে হবে”। সভাপতির বক্তব্যে মহুয়া পাল বলেন “প্রতিবন্ধী ব্যক্তিরা রাজনীতিতে অংশগ্রহণ করছে, বিজয়ী হচ্ছে যা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। প্রতিবন্ধী ব্যক্তিদের চলার পথে সকল বাধা দূর করতে আমাদের করার এখনও অনেক বাকি।” যেখানে একজন ভালো মানুষের চলতে গেলে খরচ হয় ১০০ টাকা হয়, সেখানে আমাদের (প্রতিবন্ধীদের) খরচ হয় ৩০০০ টাকা। প্রতিবন্ধীরা ভাতা পায় ৮০০/৮৫০ টাকা। এতেই কী যথেষ্ঠ আমাদের। আমাদের সকল প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হোক এটাই আমি চাই। সবশেষে ডিসিএফ এর নির্বাহী পরিচালক নাসরীন জাহান এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকল ধরণের প্রতিবন্ধী শিল্পীদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ পর্বে সংগঠন পর্যায়ে সিআরপি’রস্পোর্টস এন্ড রিক্রিয়েশান টিম, স্নায়ুবিক প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদের দল কারিশমা, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর শ্রবণ প্রতিবন্ধী সাংস্কৃতিক দল, সুইড বাংলাদেশের সাংস্কৃতিক দল এবং ব্যক্তি পর্যায়ে মোহন সরকার, সমাপ্তী রায়, উদয় কুমার চক্রবর্তী, নাহীয়ান জয়া বুশরা, লিটন বারুরী, মীর আজিজুল হক আপন, বিমল দাস ও রুবেল রানা গান, আবৃত্তি, বাশিঁ, তবলা, বেহালা, এসরাজ কোরিওগ্রাফি ও নৃত্যনাট্য পরিবেশন করেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর