শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৯ পিএম, ২০২১-০৬-২২
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ যুব মহিলা লীগের কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য শায়লা পারভীন সাথী কে সভাপতি এবং তাসলিমা সুইটি কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (২১ জুন) বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার এই কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটি অনুমোদন দেওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার জানান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের দিকনির্দেশনায় এবং কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর সার্বিক সহযোগিতায় যুব মহিলা লীগের দায়িত্বপ্রাপ্ত নেত্রীদের উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হলো। ঘোষিত কমিটিতে অন্যদের মধ্যে দিলরুবা জাহান স্বপ্নাকে সিনিয়র সহ-সভাপতি, নার্গিস নাজমুল কে সহ-সভাপতি, তানজিনা আক্তার কে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং চায়না আক্তার ও নাছরীন আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের নবগঠিত কমিটির সভাপতি শায়লা পারভীন সাথী কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ. এ. মাজহারুল হকের কন্যা এবং কিশোরগঞ্জ জেলার জনপ্রিয় তরুণ চেয়ারম্যান, দক্ষ সংগঠক, গণমানুষের আপনজন ও আওয়ামী লীগ নেতা প্রয়াত মোস্তুফা ফারুক নাদিমের সহধর্মিণী। এছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সদস্য।
এর আগে গত ১২ মার্চ কমিটি গঠন ছাড়াই কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের সম্মেলন শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। জেলা যুব মহিলা লীগের সভাপতি সালমা হকের সভাপতিত্বে সম্মেলনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জাকিয়া পারভিন খানম মনি প্রধান বক্তা এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম শীলা বিশেষ বক্তা ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited