চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে যৌন হয়রানি ও অর্থ আত্মসাৎতের অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে যৌন হয়রানি ও অর্থ আত্মসাৎতের অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৩ পিএম, ২০২৩-০২-১৫

মুরাদনগরে যৌন হয়রানি ও অর্থ আত্মসাৎতের অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের খুরুইল সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আনিসুর রহমান মোল্লার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকাকে শ্লীলতাহানি ও কু-প্রস্তাব, ছাত্রীদের যৌন হয়রানি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে মানব-বন্ধন করেছে শিক্ষক অভিভাবক শিক্ষার্থী ও এলাকাবাসী। 
মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে মাদরাসার সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে । 
এসময় ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে দ্রুত অপসারণের দাবি জানান এবং তা না করা হলে পরীক্ষা ও ক্লাস বর্জনের হুমকি দেয়। মানববন্ধন ও প্রতিবাদ শেষে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন ভূঁইয়া জনীর কাছে ভুক্তভোগীসহ ১৭ জন শিক্ষক ও এলাকাবাসী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ প্রদান করে এলাকাবাসী। 
মানববন্ধনে ভুক্তভোগী একাধিক শিক্ষিকা  ও ছাত্রীরা ফেনীর সিরাজ উদ দৌলা ও নুসরাতের প্রসঙ্গ টেনে বলেন, আমরা খবরের শিরোনাম হতে চাইনা। এতদিন চুপ থেকেছি, কিন্তু আর না! আমরা না পারি কাউকে কিছু বলতে না পারি সইতে। ফেনীর নুসরাতের মত হতে চলেছে আমাদের অবস্থা। অধ্যক্ষের কু-প্রস্তাবের যন্ত্রনায় আমাদের মাদরাসায় আসা যাওয়া বন্ধ হওয়ার উপক্রম। সে বিভিন্ন সময়ে আমাদেরকে শ্লীলতাহানি ও কু-প্রস্তাব  দেয়। সে একবার এক শিক্ষিকা টেঁনে হেঁচরে খালি ক্লাসরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পরে ওই শিক্ষিকার চিৎকারে মানুষ জড়ো হয়ে তাকে জুতা পিঠা করেছিলো। এরপর সে এমন কাজ আর করবে না মর্মে প্রকাশ্যে মুচলেখা প্রদান করে। এরপরও তার অপকর্ম থামেনি। আমরা তার দ্রুত অপসারণ চাই। 
মাদ্রাসা পরিচালনা পরষদের সাবেক সভাপতি মো. আলমগীর কবির বলেন, তাঁর কাছে মাদরাসার ছাত্রী ও নারী শিক্ষিকারা কেউ নিরাপদ নয়। তার অপকর্মের বর্ণনা দিয়ে শেষ করা যাবেনা।  সে মাদরাসার রেজুলেশন বই, আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সরিয়ে ফেলেছে।  তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় মুরাদনগরে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ বেলাল  তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে মামলা করেছিলেন ওই মামলায় সে জেলও খেটেছিলেন।  
এ সময় আরো বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মো. শাহজাহান, ইংরেজি প্রভাষক ফিরোজুর আলম, বাংলা প্রভাষক মোসা. সেলিনা আক্তার, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, আলামুল হুদা মাস্টার, মো. সেলিম, মো. রহুল আমিন সরকার, অভিভাবক সদস্য আহম্মদ মুন্সি, মো. আবদুস সালাম, মাও একরামুল হক, মো. হেলাল মুন্সি প্রমুখ। 
এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মো. আনিসুর রহমান মোল্লা  বলেন মাদ্রাসার সভাপতির পদ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পদ বঞ্চিতরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আলা উদ্দিন ভূঞা জনি বলেন ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তিন সদস্যের একটি তদন্ত টিম তদন্ত করবে।রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর