শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৮ পিএম, ২০২২-১১-২৭
মিজানুর রহমান বাহার,ভালুকা উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিতে আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক মনোনিত করায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমকে ভালুকার সীমান্তবর্তী নাসিরগ্লাস এলাকা থেকে বরন করে নেয়। পরে মটর শোভাযাত্রার মাধ্যমে মোর্শেদ আলমকে ভালুকায় সংবর্ধনা দেয়া হয়। পরে বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, যুগ্ন আহ্বায়ক খালিকুজ্জামান তালুকদার হুমায়ন, যুগ্ন আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন সরকার, পৌর বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক হাতেম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ৷। পরে নেতা কর্মীরা আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম সহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited