শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৫৪ পিএম, ২০২৩-১১-১০
ক্যালিফোর্নিয়া প্রতিনিধিঃ আগামী ১৮ই নভেম্বর বরেন্য লেখক চলচ্চিত্রকার এবং সংগঠক ইসমাইল হোসেন " বাংলার বিজয় বহর ' এর সভাপতি নির্বাচিত হওয়ায় প্রবাসীদের পক্ষ থেকে আর্টেশিয়া সিটির স্থানীয় একটি বাংলাদেশী রেস্টুরেন্টে সংবর্ধনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত লসএন্জেলেসে বাঙ্গালী কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে আসছে। লসএন্জেলেসের জনপ্রিয় উপস্থাপক নায়ক মিঠুন চৌধুরী ও সাজিয়া হক মিমির উপস্থাপনায় এ সংবর্ধনায় উপস্থিত থাকবেন ভাষা সৈনিক ডাঃ সিরাজ উল্লাহ, গীতি কবি ও সাংবাদিক সৈয়দ এম হোসেন বাবু,হাসিনা বানু,মো নাছির খান, রেজাউল করিম রেজা, মাকসুদা ইয়াসমিন, সোহরাব চৌধুরী, প্রাক্তন ছাত্রনেতা আবদুল আলিম আলমগীর, সুলতান শাহরিয়ার বাবু, জিল্লুর রহমান নিরু সহ আরও অনেকে। সৈয়দ এম হোসেন বাবু বলেন, " বাংলার বিজয় বহর" ক্যালিফোর্নিয়া তথা লসএন্জেলেসে অত্যান্ত জনপ্রিয় একটি ইভেন্ট। মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসের বিজয় উল্লাসে মেতে উঠেন প্রতিটি প্রবাসী। তিনি বলেন, ইসমাইল ভাই একজন সংগঠক,আশা করি তার নেতৃত্বে " বাংলার বিজয় বহর " আরো সুদূর হবে অনেক দুর এগিয়ে যাবে। সৈয়দ এম হোসেন বাবু আগামী ১৭ ই ডিসেম্বরর বিজয় বহরের সফলতা কামনা করেন। সুলতান শাহরিয়ার বাবু জানান, সংবর্ধনা অনুষ্ঠান কেকেন্দ্র করে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। বিকাল ৫টায় সংক্ষিপ্ত আলোচনা, জীবনের গল্প, প্রেমের কবিতা আবেগের গান এবং নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, ইসমাইল হোসেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার এবং চলচ্চিত্রপরিচালক অরোন্য আনোয়ারের বড় ভাই।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited