চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়া পৌরসভায় পানি শোধনাগার প্রকল্পের প্রথম ধাপের কাজের উদ্বোধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৩ পিএম, ২০২০-০৮-২৮

আখাউড়া পৌরসভায় পানি শোধনাগার প্রকল্পের প্রথম ধাপের কাজের উদ্বোধন

ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : দেশের ৩০টি পৌরসভার ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) পানি শোধনাগার প্রকল্পের প্রথম ধাপের কাজের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া অ্যাডভোকেট সিরাজুল হক পৌর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের স্থান পরিদর্শন করে প্রথম ধাপের কাজের উদ্ভোধন করেন আখাউড়া পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল। জানাগেছে, দেশের ১৯ জেলায় ৩০টি পৌরসভায় পানি ও স্যানিটেশন সুবিধার লক্ষ্যে প্রকল্পে মোট ব্যয় হবে ১ হাজার ৭৫১ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। ৩০টি পৌরসভায় পাইপলাইনে পানি সরবরাহ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও ফিক্যাল ¯¬াজ ম্যানেজমেন্টসহ সার্বিক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। সেই সঙ্গে রয়েছে পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার কথা। ওয়াটার ও স্যানিটেশন কার্যক্রমে পৌরসভাগুলোকে জরুরি সহায়তা, পৌরসভার ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন ব্যবস্থার ওপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সক্ষমতা বাড়ানোও অন্যতম উদ্দেশ্য। এবিষয়ে আখাউড়া পৌরসভার প্রকৌশলী ফায়সাল আহমেদ জানান, আখাউড়া পৌরসভায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও স্যানিটেশন প্রকল্পবাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। এর মধ্যে (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট)পানি শোধনাগার নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এবিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল বলেন, আমরা খুবই ভাগ্যবান সারা দেশের মধ্যে ৩০টি পৌরসভাকে এই প্রকল্পের আওতাভূক্ত করা হয়েছে এর মধ্যে আমাদের আখাউড়া একটি। ফলে আমরা আখাউড়াবাসী পরিষ্কার নিরাপদ ও আর্সেনিক মুক্ত পানি পান করার সুযোগ পাব এবং এই প্রকল্পের আওতায় ১২কোটি টাকা ব্যায়ে কলেজ পাড়া অ্যাডভোকেট সিরাজুল হক পৌর আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে ১টি (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট)পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে।এটি নির্মাণ শেষে পাইপ লাইনের মাধ্যমে পৌরবাসীকে নিরাপদ পানি সরবরাহ করা হবে এবং আখাউড়ার পৌরসভার বিভিন্নস্থানে পাবলিক টয়লেটও স্থাপন করা হবে বলে জানান পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল।


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর