শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:৪৩ পিএম, ২০২২-১১-১৪
আব্দুস সবুর খান, টঙ্গী ঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক দক্ষিন জোন, জিএমপি ও টঙ্গী এলাকার সিএনজি মালিক ও চালকদের সাথে এক মতবিনময় সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জিএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন চালক ও মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বিআরটি কর্তৃক গাজীপুরে চালিত সিএনজির জন্য নির্ধারিত রং “মেরুন” আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল সিএনজি'র গায়ের রং মেরুন করে নেয়ার নির্দেশ প্রদান করেন।
সিএনজি'র গায়ে লেমিনেট করে নিম্নোক্ত তথ্যাদি প্রদানের নির্দেশ দেন। (১) গাড়ির রেজি. নং (২) গাড়ির মালিকের নাম (৩) গাড়ির মালিকের মোবাইল নাম্বার (৪) চালকের নাম (৫) চালকের মোবাইল নাম্বার (৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কন্ট্রোলরুম ( ডেল্টা-১) এর মোবাইল নাম্বার (৭) সকল সিএনজি'র বৈধ সকল কাগজ যেমন- রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, চালকের ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নিশ্চিত করে রাস্তায় সিএনজি চালনার নির্দেশ দেন (৮) প্রাইভেট সিএনজি ভাড়ায় না চালানোর নির্দেশ প্রদান করেন এবং যত্রতত্র পার্কিং করতে নিষেধ করেন (৯) রাস্তায় কোথাও কোন চাঁদাবাজি হলে তৎক্ষণাৎ জিএমপি ট্রাফিক বিভাগকে জানানোর জন্য বলেন। সভায় উপস্থিত মালিক ও চালকবৃন্দ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, এসময় ডিসি ট্রাফিক মহোদয় পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের সাথে আলোচনা করে উদ্ভূত সমস্যার আশু সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি ট্রাফিক বিভাগ অশোক কুমার পাল, এসি ট্রাফিক দক্ষিণ মোঃ ফাইজুল ইসলাম ফয়েজ, টিআই শাহাদাত হোসেন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited