শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২১ পিএম, ২০২৩-০২-২৮
মাহাবুব রহমান বিপ্লব, বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর : রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর। এ উপজেলায় অধিকাংশ জনসাধারণ ৭১সালে স্বাধীনতার যুদ্ধে আটকে পড়া পাকিস্তানি। বর্তমানে তারা সকলে সৈয়দপুর উপজেলার ভোটার ও স্থানীয় বাসিন্দা। তারা এখন নিজেদের মধ্যে উর্দু ভাষায় কথা বলে থাকেন। তারা ধার্মিক ও পরিশ্রমী। তাদের বেশি ভাগই পরিবার ও বাড়ীঘরে গড়ে উঠেছে মিনি কারখানা। এ সব মিনি কারখানায় বিভিন্ন পণ্য উৎপাদন সহ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয়। ফলে এ উপজেলাকে বলা হয় শিল্প নগরী। বৃটিশ সরকারের আমলে ইংরেজদের ব্যবসা বানিজ্যিক ঘাটি ছিল সৈয়দপুর। এ উপজেলা শিল্প নগরী হওয়ায়, এখানে জনসাধারণের সুবিধার্ত্বে উপজেলায় এলজিআরডি অধিদপ্তর আর ই আর এম পি প্রকল্পের আওতায় বিভিন্ন সড়ক দৃষ্টি নন্দন করার লক্ষে গাছের চারা রোপণ সহ সড়ক সংরক্ষণে নারী শ্রমিকদের মাধ্যমে মাটি কেটে প্রতিটি সড়ক যাতায়াতের উপযোগী করে তুলেছেন। যাতায়াতের সুবিধা থাকায় সড়ক পথে কৃষিখাতে ও বানিজ্যিক ভাবে বিভিন্ন জিনিসপত্র আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ফলে বৃদ্ধি পায় এ উপজেলার রাজস্ব। উন্নত সড়ক পথের জন্য সৈয়দপুর বিমান বন্দরে বিমানের যাত্রী দিনদিন বাড়ছে। প্রবাসীরা ও পর্যটকরা সৈয়দপুর ভ্রমণে এসে এলজিআরডির আর ই আর এম পি প্রকল্পের আওতায় সড়ক সংরক্ষণের প্রশংসা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited