শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৭ পিএম, ২০২০-০৮-১০
তানভীর সিদ্দিকী : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে চাঁদা আদায়কালে সোমবার (১০ আগস্ট) সকালে র্যাব-১১, সিপিএসসি এর অভিযানে ২ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ জিয়াউর রহমান@ জিয়া(২৫) এবং ২। মোঃ বাপ্পি মিয়া(৪০) । এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ৭,৩০০/- টাকা উদ্ধার করা হয়।উপস্থিত স্বাক্ষী, পরিবহন চালক ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০/- থেকে ১০০/- টাকা করে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ জিয়াউর রহমান@ জিয়া(২৫) ও ২। মোঃ বাপ্পি মিয়া(৪০)’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এই সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৭,৩০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত যাত্রাবাহী বাস থামিয়ে বাসের চালক ও হেলপারকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited