চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে সরকারের উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে ছিলেননা উপজেলা চেয়ারম্যান সহ ২৪০ সদস্য

মুরাদনগরে সরকারের উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে ছিলেননা উপজেলা চেয়ারম্যান সহ ২৪০ সদস্য

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:১৬ এএম, ২০২৩-০৯-২০

মুরাদনগরে সরকারের উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে ছিলেননা উপজেলা চেয়ারম্যান সহ ২৪০ সদস্য

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেননা স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি আহসানুল আলম সরকার কিশোর। এছাড়াও উপজেলা পরিষদে উপস্থিত থেকেও অনুষ্ঠানে না এসে নিজ কক্ষে সালিশ নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনার বিরুদ্ধে। পাশাপাশি উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে বাঙ্গরা পশ্চিম, চাপিতলা, যাত্রাপুর, রামচন্দ্রপুর উত্তর, ধামঘর, ছালিয়াকান্দি ও বাবুটিপাড়া ইউপি চেয়ারম্যান সহ ২৩২ জন ইউপি সদস্যর উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার বিভাগের উদ্দ্যোগে উপজেলা পষিদের আয়োজনে মেলায় পদাধিকার বলে অনুষ্ঠানের সভাপতি হলেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান। গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিষয়টি জানতে চাইলে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি বলেন, অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের উপস্থিত থাকার কথা ছিল। সমাপনী অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে জানতে পারি চেয়ারম্যান মহোদয়ের সন্তান অসুস্থ হওয়ায় তিনি আসতে পারবেন না। আর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যদি উপজেলায় উপস্থিত থেকেও অনুষ্ঠানে না এসে থাকেন তাহলে সেটা তিনি ঠিক করেননি, কারণ অনুষ্ঠানের ব্যানারেও তার নাম রয়েছে। পাশাপাশি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় যেসব ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা আসেনি তাদেরকে উপজেলা প্রশাসন থেকে নোটিশ করা হবে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের সাথে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি, তার সিএ ইকবাল হোসেন জানান, অনুষ্ঠানের উদ্দেশ্যে স্যার যখন রওনা দিয়েছে তখন তিনি জানতে পারেন সন্তানের অসুস্থতার কথা। স্যারের ইচ্ছা থাকা সত্বেও সন্তানের অসুস্থতার কারণে আসতে পারেননি।
মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা বলেন, আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত তাই অনুষ্ঠানে যাইনি। আর এই সালিশটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো সেজন্য উপজেলায় এসেছিলাম।
তবে সচেতন মহলের দাবি, জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতার অভাব রয়েছে। যে কারণে জাতীয় স্থানীয় সরকার দিবসের মত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তারা আসেননি।
প্রেক্ষাপট: ১৭ সেপ্টেম্বর দেশের সকল উপজেলায় একযোগে তিন দিনব্যাপী উপজেলাভিত্তিক উন্নয়ন মেলা এবং স্থানীয় সরকার দিবস শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর দুপুরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর